Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ রাজশাহী রাজশাহী সিটি মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন আরএমপি কমিশনার
জাতীয় বিভাগীয় সংবাদ রাজশাহী

রাজশাহী সিটি মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন আরএমপি কমিশনার

By Hasan Majorসেপ্টেম্বর 10, 2020Updated:সেপ্টেম্বর 10, 20202 Mins Read

Advertisement
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

আজ (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগর ভবনে গিয়ে তিনি মেয়রের সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম।

আবু কালাম সিদ্দিক আজ সকালে আরএমপি’র কমিশনার পদে যোগ দিয়েছেন। সকালে তিনি আরএমপি সদরদপ্তরে গেলে অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি আরএমপির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

চাকরি জীবনের শুরুর দিকে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার হিসেবে আরএমপিতে কর্মরত ছিলেন। এরপর সহকারী পুলিশ সুপার হিসেবে চট্টগ্রামের হাটহাজারী সার্কেল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, এসি (সচিবালয়) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার (ইমিগ্রেশন) হিসেবে স্পেশাল ব্রাঞ্চ ঢাকায় কর্মরত ছিলেন।

পুলিশ সুপার হিসেবে আবু কালাম সিদ্দিক শরীয়তপুর জেলা, পটুয়াখালী জেলা,  দিনাজপুর, খাগড়াছড়ি,  জয়পুরহাট, জাতিসংঘ শান্তি মিশনের (কসোবো) মিশন ইভেষ্টিগেশন মনিটর ও  সুদানের দারফুর মিশনের (এফপিইউ) কো-অর্ডিনেটর এন্ড লিয়াজো অফিসার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া, বাংলাদেশ পুলিশের ডিআইজি হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন। 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
গভর্নরের

ইসলামী ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

জুন 12, 2026
গভর্নর

অর্থপাচারকারীদের শান্তিতে থাকতে দেবো না, যে দেশেই যাক : গভর্নর

জুন 12, 2026
শীর্ষ সন্ত্রাসী

রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় গুলি

জুন 12, 2026
Latest News
গভর্নরের

ইসলামী ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

গভর্নর

অর্থপাচারকারীদের শান্তিতে থাকতে দেবো না, যে দেশেই যাক : গভর্নর

শীর্ষ সন্ত্রাসী

রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় গুলি

নাহিদ ইসলাম

নতুন বাজেটে দেশের অর্থনৈতিক সংস্কার হবে না : নাহিদ ইসলাম

ডিসি

শাহজালাল (র.) দরগাহে আয়-ব্যয়ের হিসাব নেই : ডিসি

বজ্রবৃষ্টি

রাতে যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

আদ্-দ্বীন কর্তৃপক্ষ

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

AdDin-Police

লাইসেন্স বাতিল : আদ্-দ্বীন হাসপাতালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

শৈশব

একবেলা খাবার আর ৫০ টাকার বিনিময়ে বিকিয়ে যাওয়া শৈশব

Bazar

বাজার স্থিতিশীল, প্রভাব নেই বাজেটের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa