প্রাক্তন এডিএম সাবিহা সুলতানা

Advertisement

নিজস্ব প্রতিবেদক : বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা ও রাজশাহীর প্রাক্তন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।

শনিবার (১ জুন) সকাল সাড়ে ৮টায় ভারতের মুম্বাই-এর নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন।

এক শোকবার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শোক বার্তায় জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, দীবিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা সাবিহা সুলতানা দীর্ঘদিন যাবত জটিল বেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ মে ভারতের মুম্বাই-এর নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ (১ জুন) সকাল সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জেলা প্রশাসক শামীম আহমেদ আরো বলেন, সাবিহা সুলতানার অকাল মৃত্যুতে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার অপূরণীয় ক্ষতি হয়েছে। গনতন্ত্র ও সমাজ উন্নয়নে তাঁর অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

দীর্ঘ অপেক্ষার অবসান, যাত্রা শুরু খুলনা-মোংলা রেলপথের

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.