Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত রাজাকার সামাদের মৃত্যুদণ্ড
আইন-আদালত জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

রাজাকার সামাদের মৃত্যুদণ্ড

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 27, 2019Updated:August 27, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: আব্দুস সামাদ ওরফে ফিরোজ খাঁ ওরফে মুসার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়ায় একাত্তরের মুক্তিযুদ্ধে সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় এ রায় ঘোষণা করেছেন আদালত।

রাজাকার সামাদের মৃত্যুদণ্ড
আব্দুস সামাদ
Advertisement

মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন। আব্দুস সামাদের বিরুদ্ধে উত্থাপিত চারটি অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দিলেন আদালত। এটি ট্রাইব্যুনালের ৩৯তম রায়। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগে গত ৮ জুলাই রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা ও প্রসিকিউটর জাহিদ ইমাম। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।

উল্লেখ্য, ১৯ এপ্রিল ৩০-৪০ জনের একদল পাকহানাদার বাহিনী নিয়ে বাঁশবাড়িয়া গ্রামে যান মুসা। সেখানে ২১ জনকে আটক করে গোটিয়া গ্রামের ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের বাড়িতে নেয়া হয়। সেখানে দিনভর নির্যাতন চালিয়ে ১৭ জনকে ছেড়ে দেয়া হলেও চারজনকে পুঠিয়ার দুর্গাপুরে মুসার নির্দেশে গুলি করে হত্যা করা হয়।

পরে মুসার নির্দেশে পশ্চিমভাগ মাদ্রাসার সামনে আক্কেল আলীর ছেলে আবদুস সাত্তারকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া পশ্চিমভাগ সাঁওতালপাড়ার আদিবাসী লাডে হেমব্রমের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করারও অভিযোগ ছিল মুসার বিরুদ্ধে। সূত্র: পিবিএ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026
Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

July 1, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa