Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় আজ বৃহস্পতিবার রাত বারোটার মধ্যে সকল নির্বাচনী প্রচারণা অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

গত মঙ্গলবার ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রচার সামগ্রী সরানোর শেষ দিন।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়, আগামী ৩০ জানুয়ারি ২০২০ তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ২২ ডিসেম্বর সময়সূচি ঘোষণা করা হয়েছে (সময়সূচির প্রজ্ঞাপন পরিশিষ্ট-‘ক’)। সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীগণের উক্তরূপ নির্বাচনী প্রচারণা সামগ্রী থাকলে তা ২৬ ডিসেম্বর রাত ১২টার পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিগণকে নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছেন। এ লক্ষ্যে সিটি কর্পোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান প্রয়োজন।”

নির্ধারিত সময়ে উপযুক্ত প্রচারণা সামগ্ৰীসমূহ অপসারণ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সিটি কর্পোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.