জুমবাংলা ডেস্ক : অবৈধ অস্ত্র উদ্ধারে আজ রাত ১২টা থেকে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। এ অভিযানে মাদকের গডফাদারদেরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, ‘রাত বারোটা থেকেই যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে। হাতিয়ার কালেকশনের জন্য।’
একইসাথে এ অভিযানে মাদক কারবারীদেরও গ্রেপ্তার করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে। এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি।’
এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো হবে বলেও জানিয়েছেন তিনি।
এ সভায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিভাবে উন্নতি করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



