Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে ফণী
জাতীয় স্লাইডার

রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে ফণী

By জুমবাংলা নিউজ ডেস্কMay 9, 2019Updated:May 9, 20191 Min Read

রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে ফণী

Advertisement

জুমবাংলা ডেস্ক: ঘন্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে ব্যাপক শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যায় আঘাত হেনে পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে। ঢাকায় আবহাওয়া দপ্তর বলেছে, রাতে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরাসহ উপকূলে আঘাত হানতে পারে। খবর বিবিসি বাংলা’র।

আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বলেছেন, ঘূর্ণিঝড়টি এখনও শক্তিশালী রয়েছে। উড়িষ্যা থেকে বাংলাদেশে প্রবেশের সময় কিছুটা দূর্বল হতে পারে। কিন্তু কতটা শক্তি হারাতে পারে, তা এখনই তারা ধারণা করতে পারছেন না।

তারা জানিয়েছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশের মংলা থেকে ৫৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় ফণী সারারাত খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল অঞ্চল, রাজশাহী, ফরিদপুর এবং ঢাকা হয়ে ভারতের মেঘালয়ের দিকে যেতে পারে বলে আবহাওয়া দপ্তর বলছে।

ফণী ভারতের উড়িষ্যায় আঘাত হেনে পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে, রাতে আঘাত হানবে বাংলাদেশের উপকূলে, সকল মাছধরা জেলে নৌকাকে সাগরে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তবে কর্মকর্তারা বলছেন, ফণী রাতে বাংলাদেশে প্রবেশ করলেও আজ দিনেই খুলানাসহ বিভিন্ন উপকূলে প্রভাব পড়তে শুরু করেছে। অনেক জায়গায় ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে এবং সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে।

ফণী বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় নীচু এলাকাগুলোতে চার থেকে পাঁচ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের কর্মকর্তারা বলেছেন, উপকূলের মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়াসহ নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
finance minister

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

July 6, 2026
পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

July 6, 2026
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026

Latest News

finance minister

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa