বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হলেও আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। খেলোয়াড় ও কোচিং স্টাফ যদি সমর্থকদের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন, তবে সেই দিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মিলেই লেখেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের এই অর্জন উদযাপন নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, সে বিষয়টি বিবেচনায় রেখে জানাচ্ছি — খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিন উদযাপনের সিদ্ধান্ত নেবেন, সেদিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে।’
আর্জেন্টিনা দল সোমবার বুয়েনস এইরেসে পৌঁছানোর কথা রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সংবর্ধনা অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়নি, তবু সরকার সম্ভাব্য জনসমাগমের প্রস্তুতি শুরু করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, রাজধানী বুয়েনস এইরেসের প্লাজা দে মায়ো এলাকায় কোভিড-১৯ মহামারির নিহতদের স্মরণে স্থাপন করা পাথরের স্মারকগুলো সাময়িকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। ধারণা করা হচ্ছে, জাতীয় দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে সেখানে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হতে পারেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে বিশ্বকাপ ফাইনালের দিনই বুয়েনস এইরেসের ঐতিহাসিক ওবেলিস্ক এলাকায় হাজার হাজার সমর্থক একত্রিত হয়ে ম্যাচ উপভোগ করেন। শিরোপা হাতছাড়া হলেও দলের লড়াই ও ধারাবাহিক সাফল্যের প্রতি সম্মান জানিয়ে সমর্থকদের ভালোবাসা ছিল চোখে পড়ার মতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



