Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস রাবি ভর্তি : আজ থেকে ফের প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ
ক্যাম্পাস রাজশাহী

রাবি ভর্তি : আজ থেকে ফের প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ

By Saumya SarakarMarch 3, 20242 Mins Read

রাবি ভর্তি : আজ থেকে ফের প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আজ রোববার (৩ মার্চ) থেকে। দু’দফা তারিখ পরিবর্তনের পর আজ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবেশপত্র ডাউনলোডের স্বাভাবিক সময়সীমা ছিল গত ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। তবে যারা এর মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি, তাদের সুযোগ দিতে নতুন সময় নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুরুতে ১ মার্চ বলা হয়েছিল। পরে জানানো হয় ২ মার্চ।

সবশেষ ওয়েবসাইটে এক নোটিশে বলা হয়েছে, ‘৩ মার্চ থেকে প্রবেশপত্র পুনরায় ডাউনলোড করা যাবে।’ এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে  জানান, ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ মার্চ পর্যন্ত। এরপর আর সময় দেওয়া হবে না।

জানা গেছে, এবার রাবির ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন জমা পড়েছে এক লাখ ৮৫ হাজার ৫০০টি। আসনপ্রতি আবেদন পড়েছে প্রায় ৪৭টি। মোট আসন তিন হাজার ৯৮৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক হাজার ৮৭২ আসন রয়েছে। এ ছাড়া ‘বি’ ইউনিটে ৫১৫ ও ‘সি’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ৫৯৭টি। আসনপ্রতি বেশি আবেদন পড়েছে ‘বি’ ইউনিটে।

আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ১১ ফেব্রুয়ারি রাত ১২টায়। গত ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি প্রথম দফার আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি, তৃতীয় দফায় ৬ থেকে ৭ ফেব্রুয়ারি এবং চতুর্থ দফায় ১০ ও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদনের সুযোগ পান ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ৭০০টি, আসনপ্রতি আবেদন ৪০টি। এ ছাড়া ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩৪ হাজার ৫০০টি, আসনপ্রতি আবেদন পড়েছে ৬৭টি। আর ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৭৬ হাজার ৩০০টি, আসনপ্রতি ৪৮টি আবেদন পড়েছে।

প্রসঙ্গত, আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। এবারের ভর্তি পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। এক ঘন্টার পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান হবে ১.২৫।

চুয়েট-কুয়েট-রুয়েটে ভর্তি পরীক্ষা আজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026

Latest News

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

Natore

হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেফতার ৩

ধর্ষক

ধর্ষণের পর কিশোরীকে হত্যা, বস্তাবন্দি করে ফেলা হয় পদ্মায়

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa