Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ১৬ জন
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ১৬ জন

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 19, 20193 Mins Read

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সোমবার ও মঙ্গলবার। এবারের পরীক্ষায় তিনটি ইউনিটে মোট ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে গড়ে মোট ১৬ জন শিক্ষার্থী লড়বে।

রাবি

Advertisement

আজ শনিবার (১৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এবারের ভর্তি পরীক্ষা ৩টি ইউনিটে হবে। এরমধ্যে এ ইউনিটে ৩১ হাজার ১২৯ জন, বি ইউনিটে ১৫ হাজার ৭৩২ জন এবং সি ইউনিটে ৩১ হাজার ২২৯ জন চূড়ান্ত প্রতিযোগী অংশ নিবেন। বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ও লিখিত উভয় পদ্ধতিতে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জালিয়াতি, অপতৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থাসহ এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তি পরীক্ষার প্রথম দিন সোমবার (২১ অক্টোবর) প্রথম দিন সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত এ ইউনিটের গ্রুপ-১ (রোল  ১০০০১ থেকে ২৫৫৬৫ পর্যন্ত), সকাল ১১টা ৪৫ থেকে ১টা ৩০ পর্যন্ত গ্রুপ-২ (রোল ৫০০০১ থেকে ৬৫৫৬৪ পর্যন্ত) এবং বিকেল ৩টা থেকে ৪টা ৪৫ পর্যন্ত বি ইউনিটের গ্রুপ-১ এর (বাণিজ্য-রোল ১০০০১ থেকে ১৮৬৩৭ পর্যন্ত  ও (অ-বাণিজ্য) রোল : ৮০০০১ থেকে ৮৭০৯৫ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে ১০ টা ৪৫ পর্যন্ত সি ইউনিটের গ্রুপ-১ (বিজ্ঞান-রোল: ১০০০১ থেকে ২৫২৫৭), সকাল ১১টা ৪৫ থেকে ১টা ৩০ পর্যন্ত গ্রুপ-২ (বিজ্ঞান-রোল: ৫০০০১ থেকে ৬৫২৫৬ পর্যন্ত এবং গ্রুপ-৩ (অ-বিজ্ঞান-রোল: ৮০০০১ থেকে ৮০৭১৬ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রতিটি পরীক্ষার সময়কাল ১ ঘন্টা ৪৫ মিনিট। এর মধ্যে প্রথম ৫০ মিনিট এমসিকিউ, পরবর্তী ১৫ মিনিট এমসিকিউ উত্তরপত্র সংগ্রহ ও লিখিত এসএকিউ পরীক্ষার উত্তরপত্র প্রদান করা হবে। শেষ ৪০ মিনিট লিখিত এসএকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার পরবর্তী ১৫ মিনিট পরীক্ষা হলের বাইরে যাওয়া যাবে না। ভর্তি পরীক্ষায় এমসিকিউ ও লিখিত উভয়েই কোন নেগেটিভ মার্কস থাকছে না। ভর্তি পরীক্ষাসহ সংশ্লিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd থেকেও জানা যাবে।

এদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মহিলা অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিকের ছাত্রী জিমনেশিয়ামে রাত্রী যাপনের ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে পর্রীক্ষা চলাকালে শিক্ষাথীদের মহিলা অভিভাবকদের জন্য শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক কেন্দ্র ও পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কাজী নজরুল ইসলাম মিলনায়তন উন্মুক্ত থাকবে।

এ বছর ভতিচ্ছুদের সহায়তায় বাইরের মেসগুলোতে কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হবে না এনিয়ে পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদি অতিরিক্ত ভাড়া আদায় করা হয় সেক্ষেত্রে প্রক্টরিয়াল বডিকে জানাতে আহ্বান করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে কোনো ছাত্র সংগঠন, জেলা সমিতির ব্যানারে হেল্প ডেস্ক বা স্টল রাখা হবে না বলে নির্দেশনা দেওয়া হয়। তবে ভর্তিচ্ছুদের সহযোগিতায় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১৬ টি হেল্প ডেস্কের ব্যবস্থা রাখা হচ্ছে। থাকবে সার্বক্ষণিক মেডিকেল টিম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, চৌধুরী মোহম্মদ জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa