
শনিবার সন্ধ্যা ৭টায় মোদি বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৈঠক করেন তারা। বৈঠকে তারা দুই দেশের সম্পর্ক, উন্নয়ন, অগ্রগতিসহ নানান বিষয় নিয়ে আলাপ করেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গভবনের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু’দিনের সফরে শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



