Advertisement
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ (১৯ নভেম্বর) দুপুর ১২টার পর তিনি বঙ্গভবনে প্রবেশ করেন এবং ২টার দিকে বঙ্গভবন থেকে বের হন।

রাষ্ট্রপতির সাথে বৈঠকে রওশন এরশাদের সঙ্গে জাতীয় পার্টির এমপি মশিউর রহমান রাঙ্গা, রাহগির আল মাহী এরশাদ সাদ, অধ্যক্ষ রওশন আরা মান্নান ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

বঙ্গভবন থেকে বের হওয়ার সময় রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, তফসিল পেছানো বিষয়ে তিনি রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন। রাষ্ট্রপতি বলেছেন উনি বিষয়টি দেখবেন।

তিনি বলেন, ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এদিন আয়কর জমা দেওয়ারও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সম্যসা হবে। এ কারণেও তফসিল পিছিয়ে দেওয়া প্রয়োজন। নমিনেশনের জন্য ইনকাম ট্যাক্সের ফাইল লাগবে। সেটা ছাড়া তো নমিনেশন দেওয়া যাবে না। সে কারণে রাষ্ট্রপতিকে বলেছি তফসিল পেছানোর জন্য।

অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিরোধীদলীয় নেতা বলেন, ‘রাষ্ট্রপতিকে বলেছি, আপনি রাষ্ট্রের অভিভাবক। সেই বিবেচনাতেও আপনি সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান জানাতে পারেন। আমরা একটি নির্বাচনমুখী দল। এবারও আমরা নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছি। জাতীয় পার্টি একান্ত ভাবে আশা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আপনার সহযোগিতা আমরা একান্ত ভাবে প্রত্যাশা করি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.