Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রাস্তায় নামা ছাড়া মুক্তি নাই: দুদু
রাজনীতি

রাস্তায় নামা ছাড়া মুক্তি নাই: দুদু

By Shamim RezaDecember 26, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা এখানে স্লোগান দিচ্ছি, পরস্পর হাত মেলাচ্ছি সব ঠিক আছে। কিন্তু রাস্তায় নামা ছাড়া মুক্তি নাই।

শনিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কৃষক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, কেউ যদি মনে করেন নির্বাচন করে মুক্তি পাবেন, আমার মনে হয় না এটা সম্ভব হবে। কারণ নির্বাচন শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে এই সরকার। নির্বাচন বলতে বাংলাদেশে কিছু নাই। তাই রাস্তায় আন্দোলন করেই এই সরকারকে হটাতে হবে।

তিনি বলেন, জিয়াউর রহমানের মতো কৃষক দরদী আর কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নাই। তার পরেই খালেদা জিয়া কৃষকদেরকে ভালোবাসেন। কিন্তু বর্তমান সরকারের দিকে তাকালে তা ভিন্ন। কৃষকদের কোনো ব্যবস্থাই সরকার করে নাই।

বিএনপির এই নেতা বলেন, এরপরও ফসল হারা কৃষকরা অনবরত কাজ করে যাচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। সেই কৃষকদের সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী কৃষক দল। এই কৃষক দলের মধ্য দিয়েই আমরা স্বপ্ন দেখি। এই কৃষক দলের মধ্য দিয়েই গণতন্ত্রের স্বপ্ন দেখি। এই কৃষক দলের মধ্য দিয়েই দেশের সমৃদ্ধির স্বপ্ন দেখি। কিন্তু বেগম খালেদা জিয়া জেলখানায় থাকলে সে স্বপ্ন পূরণ হবে না। যদি বেগম জিয়াকে মুক্ত করতে পারেন তাহলে বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পাবে। এ দায়িত্ব কৃষক দলকে নিতে হবে।

কৃষকদলের আহ্বায়ক বলেন, তারেক রহমানকে সবচেয়ে বেশি ভয় পায় তা এই সরকার ও শেখ হাসিনা। যে মানুষটা একটা নির্বাচনও করে নাই। তার বিরুদ্ধে এমন কোনো মিথ্যা অপবাদ নাই এই শেখ হাসিনা দেয় নাই। তাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। সেইজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি মানে সংগঠন, সংগঠন মানে রাস্তা, রাস্তা মানে আন্দোলন। সেই আন্দোলন আমাদের করতে হবে।

কৃষকদলের কেন্দ্রীয় আহ্বয়ক কমিটির সদস্য এসকে সাদীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনে জামায়াত প্রতিনিধিদল, এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় দ্রুত বিচার দাবি

February 4, 2026
তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট

February 3, 2026
বিএনপি

বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার

February 3, 2026
Latest News
অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনে জামায়াত প্রতিনিধিদল, এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় দ্রুত বিচার দাবি

তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট

বিএনপি

বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার

তারেক রহমান

২০ বছর পর বরিশালে তারেক রহমানের জনসভা ৪ ফেব্রুয়ারি

কিশোরগঞ্জের কৃষি

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করবো: জামায়াত আমির

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীর

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের ভোট করতে বাধা নেই

তাহেরি

ইসির নোটিশ পেলেন তাহেরি, জানুন কী অভিযোগ

জামায়াত আমির

রাখ তোদের ফ্যামিলি কার্ড: জামায়াত আমির

জামায়াত আমির

আগে মায়ের মর্যাদা, তারপর ফ্যামিলি কার্ড : জামায়াত আমির

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত : মির্জা ফখরুল

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.