ভারতের তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়–এর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও ধোঁয়াশা। ঘটনার ব্যাখ্যা দিতে মুখ খুলেছেন ধারাবাহিকটির পরিচালক শুভাশিস মণ্ডল।

রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ–ওড়িশা সীমান্তবর্তী তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল। ইউনিট সূত্রে জানা যায়, একটি দৃশ্য ধারণের সময় রাহুল ও সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রে দাঁড়িয়ে অভিনয় করছিলেন। দৃশ্য অনুযায়ী তারা পানিতে খেলছিলেন, যা ক্যামেরাবন্দি হচ্ছিল পেছন দিক থেকে।
ধারাবাহিকটির পরিচালক শুভাশিস মণ্ডল জানান, শুটিং চলাকালেই শ্বেতার হাত ধরে রাহুল ধীরে ধীরে সমুদ্রের গভীর দিকে এগিয়ে যান। পানির উচ্চতা বাড়তে থাকায় একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান শ্বেতা, তার হাত ধরে থাকায় রাহুলও পানিতে পড়ে যান। দ্রুত শ্বেতাকে উদ্ধার করা গেলেও রাহুলকে সঙ্গে সঙ্গে পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টা পর টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পরও রাহুলের জ্ঞান ছিল বলে দাবি করেন পরিচালক। পরে তাকে দ্রুত দিঘা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ধারাবাহিকটির নির্বাহী প্রযোজক শান্তনু নন্দী জানান, পুরো ঘটনাটি মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ঘটে যায়। ইউনিট সদস্য ও আশপাশের নৌকার লোকজন দ্রুত উদ্ধারকাজে নামলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তবে ঘটনাটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ানে। কারও দাবি, শুটিং শেষ হওয়ার পর পানিতে নামেন রাহুল। আবার কেউ বলছেন, ক্যামেরা চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে।
এদিকে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ। অভিনেতার ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


