Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রিজার্ভ কত আছে না আছে তার চেয়ে বেশি দরকার মানুষের চাহিদা পূরণ : প্রধানমন্ত্রী
জাতীয়

রিজার্ভ কত আছে না আছে তার চেয়ে বেশি দরকার মানুষের চাহিদা পূরণ : প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJune 8, 2024Updated:June 8, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : রিজার্ভ কত আছে না আছে তার চেয়েও বড় বিষয় দেশের মানুষের চাহিদা পূরণ। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিজার্ভ কত আছে না আছে তার চেয়ে বেশি দরকার মানুষের চাহিদা পূরণ : প্রধানমন্ত্রী

Advertisement

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এমন মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, এবারের বাজেটে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হয়েছে।

এগুলো মানুষের জীবনকে উন্নত করবে।

তিনি বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু কভিড দেখা দিল। এর ফলে সারা বিশ্বে মন্দা দেখা দিল।

এর মধ্যেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। স্যাংশন-পাল্টাস্যাংশনের ফলে সব কিছুর দাম বৃদ্ধি। গম, তেল, জ্বালানি, গ্যাসসহ অনেক কিছু আমাদের বাইরে থেকে আনতে হয়। রিজার্ভ কত আছে সেটা বিবেচনার বিষয় না, আমাদের মানুষকে খাওয়াতে হবে আগে।
রিজার্ভ কত আছে না আছে, সেটার চেয়ে বেশি দরকার আমার দেশের মানুষের চাহিদাটা পূরণ করা। সেদিকে লক্ষ রেখে আমরা পানির মতো টাকা খরচ করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একমাত্র দেশ যেটা কোনো উন্নত দেশ করেনি, বিনা পয়সায় কভিড-১৯-এর ভ্যাকসিন দিয়েছি, বিনা পয়সায় টেস্ট করিয়েছি। সেটা করেছি কেন? মানুষকে বাঁচাতে। চিকিৎসা বিনা পয়সায়, যে ডাক্তার চিকিৎসা করেছে তাদের প্রতিদিন আলাদা ভাতা দিতে হতো, এভাবে পানির মতো টাকা খরচ হয়েছে।

তারপর যখন দাম বেড়েছে, তখন ২০০ ডলারের গম ৬০০ ডলার করেও আমি কিনে নিয়ে এসেছি। ঠিক সেইভাবে ভোজ্য তেলের দাম বেড়েছে, উন্নত দেশগুলোও এ পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।’

এবারের বাজেট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘অনেকে বসে বসে হিসাব কষে, আগে এত পার্সেন্ট বেড়েছে, এবার কম পার্সেন্ট বাড়ল কেন? এখন সীমিতভাবে আমরা এগিয়ে যেতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্ট না হয়। মানুষের যে চাহিদা সেটা যেন পূরণ করতে পারি, সেদিকে লক্ষ রেখেই আমরা বাজেট করেছি।’

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা প্রশ্ন আসছে, কালো টাকা নিয়ে। কালো টাকা নিয়ে আমি শুনি, কালো টাকা সাদা করলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু এটা না, এটা শুধু কালো টাকা নয়। জিনিসের দাম বেড়েছে, এখন এক কাঠা জমি যার আছে সে-ই কোটিপতি। কিন্তু সরকারি যে হিসাব, সেই হিসাবে কেউ জমি বিক্রি করে না। বেশি দামে বিক্রি করে, এতে কিছু টাকা উদ্বৃত্ত হয়। এই টাকাটা তারা নিজেদের কাছেই রাখে। এবার আমরা চেয়েছি এমন ব্যবস্থা করতে, যাতে করে সামান্য কিছু টাকা দিয়ে তারা যেন সেটা আসল পথে নিয়ে আসে। আগে নিয়ে আসুক। তারপর তো ট্যাক্স দিতে হবে।… মাছ ধরতে গেলে তো আগে আধার দিতে হয়।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করেছি বলেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আজ গ্রাম পর্যায়ের মানুষের মাঝেও আর্থিক সচ্ছলতা দেখা দিয়েছে। আমরা আমাদের প্রবৃদ্ধি প্রায় ৮ ভাগের কাছাকাছি নিয়ে এসেছিলাম। মাথাপিছু আয় আমরা বাড়িয়েছি। কিন্তু ’৭৫-এর পর যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। বিশেষ করে ২১ বছর জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া। এরপর ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত খালেদা জিয়া ও তত্ত্বাবধায়ক সরকার। এই ২৯ বছরে বাংলাদেশের অর্থনীতিতে যে পরিবর্তন, বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং বাংলাদেশের অবকাঠামোগত যে উন্নয়ন তা কিন্তু কেউ করতে পারেনি। এটা হয়েছে কেবল আওয়ামী লীগ সরকারের সময়।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

June 26, 2026
কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

June 26, 2026
তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026

Latest News

আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa