Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘রিফাত হ*ত্যার আগে-পরে নয়ন বন্ডের সঙ্গে ১৩ বার ফোনালাপ হয় মিন্নির’
জাতীয়

‘রিফাত হ*ত্যার আগে-পরে নয়ন বন্ডের সঙ্গে ১৩ বার ফোনালাপ হয় মিন্নির’

By Sibbir OsmanAugust 28, 2019Updated:August 28, 20194 Mins Read

জুমবাংলা ডেস্ক : বরগুনায় রিফাত শরীফ হ*ত্যাকাণ্ডের ঘটনার আগে ও পরে নয়ন বন্ডের সঙ্গে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি মোট ১৩ বার ফোনালাপ করেন বলে হাইকোর্টকে জানানো হয়েছে। মিন্নির জামিন বিষয়ে শুনানিকালে বুধবার (২৮ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে ফোনালাপের এ তথ্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন বাপ্পী।
‘রিফাত হ*ত্যার আগে-পরে নয়ন বন্ডের সঙ্গে ১৩ বার ফোনালাপ হয় মিন্নির’

Advertisement

এ সময় আদালতে মিন্নির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে ছিলেন আইনজীবী মশিউর রহমান ও মাক্কিয়া ফাতেমা ইসলাম।

শুনানির শুরুতে মিন্নির আইনজীবী জেড আই খান পান্না আদালতকে বলেন, ‘কয়েকদিন ধরে এ মামলায় শুনানি করছি। আজকে শুধু এ কথাই বলবো, মিন্নিকে গ্রেফতারের পর কোর্টে হাজির করার পর তার পক্ষে কোনও আইনজীবী না থাকায় আদালত তার কাছে জানতে চাইলে তিনি (মিন্নি) জানান, ওই হ*ত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। পুলিশ এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।’

এরপর মিন্নির আইনজীবী হ*ত্যাকাণ্ডের ঘটনায় ভাইরাল হওয়া সিসি ফুটেজের ১১ খণ্ডের ডিস্ক আদালতে দাখিল করেন। তিনি আদালতকে বলেন, ‘এইসব সিসি ক্যামেরা পুলিশের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় ভিডিওগুলো কীভাবে বাইরে প্রকাশ হলো? এটাও কিন্তু একটা অপরাধ।’ পরে এ আইনজীবী ওই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজও আদালতে দাখিল করেন।

এ সময় মিন্নির আইনজীবী বলেন, ‘মিন্নি বিধবা এবং একজন ১৯ বছর বয়সী নারী। তাকে জামিন দিলে তিনি পালিয়ে যাবেন না। তাই আমরা তার জামিন প্রার্থনা করছি। ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে মামলার অগ্রগতি প্রতিবেদন চেয়েছি, কিন্তু আমরা এখনও তা হাতে পাইনি।’

একপর্যায়ে আদালত মামলার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) হুমায়ন কবিরের কাছে মামলার অগ্রগতির বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, ‘তদন্তের প্রায় শেষ পর্যায়ে আছি। আজ বিচারিক আদালতে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ ছিল। কিন্তু আজ মহামান্য আদালতে (হাইকোর্ট) থাকতে হয়েছে বিধায় প্রতিবেদন দাখিল করতে পারিনি; এখানে (হাইকোর্টে) আছি।’ তখন হাইকোর্ট বলেন, ‘সব মহামান্য আদালতেরই দোষ? এই মামলায় কি নয়ন বন্ডকে গ্রেফতার করেছিলেন?’

জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, ‘আমি গত ৩০ মে বরগুনায় নিযুক্ত হই। এরপর অন্য মামলায় নয়ন বন্ডকে আসামি হিসেবে পাই। এরপর রিফাত হ*ত্যাকাণ্ডের পর বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর পেয়ে নয়নকে গ্রেফতার করতে যাই। কিন্তু গ্রেফতার করতে পারিনি। পাল্টাপাল্টি ব*ন্ধুকযু*দ্ধে সে মারা যায়।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, ‘নয়নের সঙ্গে মিন্নির সম্পর্ক ছিল এটা সে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। এই মামলাটি অনেক স্পর্শকাতর এবং জনমনে বেশ আগ্রহ কাজ করছে।’

আদালতের এক প্রশ্নের জবাবে মামলার প্রতিবেদন তুলে ধরে এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘কলেজের সামনে ওই ঘটনার আগে নয়নকে মিন্নি আটবার ফোন করে কথা বলেছিল। আর ঘটনার পর পাঁচবার ফোন করে কথা বলে। মোবাইল অরিজিনেটেড কল এবং মোবাইল টার্মিনেটেড কল লিস্টে তা-ই উঠে এসেছে। ঘটনার সঙ্গে সঙ্গেই রিফাত হাসাপাতালে গেলেও কিন্তু মিন্নি সেখানে ছিল। এসব কি তাকে নিষ্পাপ প্রমাণ করে?’

আদালত বলেন, ‘এখানে মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত আছেন। তারা ফোনের কথোপকথন তুলে দেখতে পারেন, কী কী কথা হয়েছে।’ রাষ্ট্রপক্ষের আইনজীবী তখন বলেন, ‘সে (মিন্নি) এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী। তার বয়স ১৯ এবং সে নারী, এসব বলে জামিনের কোনও সুযোগ নেই। তাকে জামিন না দিয়ে মামলার ন্যায়বিচারের স্বার্থে তার জামিনের বিষয়ে জারি করা রুল খারিজ করা হোক।’

জবাবে মিন্নির আইনজীবী বলেন, ‘একটি মানুষের ফোনে প্রতিদিন অনেক কল আসতে পারে।’ এ সময় একটি জাতীয় দৈনিকের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘পত্রিকায় তথ্য আছে, এই ঘটনার আগে ৭৭ বার পুলিশের সঙ্গে নয়নের কথা হয়েছে। বরগুনা থানার এসআই আসাদুজ্জামানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। আপনারা মিন্নিকে জামিন দিন, প্রয়োজনে আমি তার গ্যারান্টার থাকবো।’

তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘নয়ন তার একটি পরিত্যক্ত মোটরসাইকেল আটকের বিষয়ে ওই এসআইয়ের সঙ্গে যোগাযোগ করতো।’

এ সময় সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী মনসুরুল হক চৌধুরী আদালতকে বলেন, ‘তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, এই মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তার জামিনের পক্ষে এখানে যথেষ্ট যুক্তি রয়েছে। তাই তাকে জামিন দিলে তদন্তে কোনও হস্তক্ষেপ হবে না। তার জামিনের সঙ্গে তদন্তের কোনও সম্পৃক্ততা নেই। তাই জামিন দেওয়া আপনাদের বিবেচনাধীন বিষয়।’

এরপর আদালত মিন্নির জামিনের বিষয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ২টায় আদেশের দিন নির্ধারণ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026
Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

June 23, 2026

Latest News

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa