Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রিয়ালের মাঠ থেকে ড্র নিয়ে ফিরলো চেলসি
খেলাধুলা ফুটবল

রিয়ালের মাঠ থেকে ড্র নিয়ে ফিরলো চেলসি

By জুমবাংলা নিউজ ডেস্কApril 28, 20213 Mins Read

রিয়ালের মাঠ থেকে ড্র নিয়ে ফিরলো চেলসি

Advertisement

স্পোর্টস ডেস্ক: টমাস টুখেলের কোচিংয়ে বদলে যাওয়া চেলসি দারুণ গোছানো ফুটবল উপহার দিল। পরে রিয়াল মাদ্রিদও ঘুরে দাঁড়ালো বটে। কিন্তু তা যথেষ্ট হলো না। মূল্যবান একটি অ্যাওয়ে গোল নিয়ে ফিরল অল ব্লুজরা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে প্রতিযোগিতাটির রেকর্ড শিরোপাধারী রিয়াল।

চেলসির হয়ে ম্যাচের ১৪তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ক্রিশ্চিয়ান পুলিসিচ আর ২৯তম মিনিটে দুর্দান্ত গোলে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা। আর তাই তো ইস্তানবুলের টিকিটের জন্য দুই দলকেই চেয়ে থাকতে হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজের ফিরতি লেগের দিকেই।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিক রিয়ালের ওপর চড়াও হয় চেলসি। আক্রমণাত্মক শুরু দিয়ে লস ব্ল্যাঙ্কোসদের জানান দেয় এখানে তারা জিততে এসেছে। আর তার প্রমাণ মেলে ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায়। প্রতি আক্রমণে ডান প্রান্ত থেকে মেসন মাউন্টের রিয়ালের ডি বক্সের বাইরে থাকা পুলিসিচের কাছে বল বাড়ান, সেখান থেকে ডি বক্সের ভেতর টিমো ভার্নারকে দুর্দান্ত এক পাস দেন পুলিসিচ। তবে ছয় গজের ভেতর থেকে রিয়াল গোলরক্ষক থিবাউ কোর্তোয়া দুর্দান্তভাবে ভার্নারকে রুখে দিলে প্রথম যাত্রায় রক্ষায় পায় স্বাগতিকরা।

তবে না রিয়ালকে মোটেও স্বস্তিতে দম ফেলতে দেয়নি ব্লুজরা। একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণকে ছিঁড়েখুঁড়ে খেয়ে ফেলতে থাকে টিমো ভার্নার, ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং মেসন মাউন্টরা। আর তাই তো রিয়ালের মাঠে গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি টমাস টুখেলের দলকে।

১৪তম মিনিটে অ্যান্তোনিও রুডিগারের লম্বা করে বাড়ানো বল পেয়ে রিয়ালের দুই ডিফেন্ডার নাচো এবং ভারানের মধ্য দিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন পুলিসিচ। এরপর থিবো কোর্তোয়াকে মাটিতে আছড়ে ফেলে জোরালো শট নেন, তাতে ভারান বুক ছোঁয়ালেও গোল রুখতে পারেনি। আর ম্যাচের ১৪তম মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি।

গোল খেয়ে যেন হুঁশ ফেরে শেষ আটে লিভারপুলকে হারানো রিয়ালের। ধার বাড়ে তাদের আক্রমণে। ২৩তম মিনিটে বেনজেমার দূর থেকে নেওয়া শট পোস্টের বাইরের দিকে লাগে। পাল্টা আক্রমণে ভীতি ছড়াচ্ছিল চেলসিও।

জমজমাট লড়াইয়ের ২৯তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। ছোট করে নেওয়া কর্নারে মার্সেলো দূরের পোস্টে ক্রস বাড়ান। লাফিয়ে হেড করেন কাসেমিরো, পরের হেডে এদের মিলিতাও খুঁজে নেন বেনজেমাকে। আর ফরাসি এই স্ট্রাইকার জটলার মধ্যে দারুণভাবে হেডে বল নিয়ন্ত্রণে নিয়ে পোস্টের দিকে না ফিরেই ডান পায়ের ভলিতে ঠিকানা খুঁজে নেন। আসরে বেনজেমার এটি ষষ্ঠ গোল। প্রতিযোগিতাটির গোলদাতাদের তালিকায় মোট ৭১ গোল নিয়ে সাবেক রিয়াল তারকা রাউল গনজালেসের পাশে বসলেন তিনি।

খেলার দ্বিতীয়ার্ধেও চেলসির আধিপত্য দিয়েই শুরু হয়। গোটা ম্যাচে রিয়ালের খেলোয়াড়দের বেশ ক্লান্ত বলেই দেখা গেছে। চেলসির গতির সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না লুকা মদ্রিচ-টনি ক্রুসরা। দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে মার্সেলোর ভুলে গোল খেতে বসেছিল রিয়াল। ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও ভেরনার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ওই ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হয়। আর ফাইনালের টিকিটের ভাগ্য ঝুলে থাকে স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ওপর। সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আগামি ২৯ এপ্রিল বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে দুই দল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa