Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকা শহরে রুট পারমিট ছাড়া কোনও বাস চলাচল করতে দেয়া হবে না।

রাজধানীর মোহাম্মদপুরে আজ ঢাকা নগর পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

ঢাকায় যানজট নিরসন এবং গণপরিবহনে শৃঙ্খলা আনতে পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহন চালু করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এই পরিবহন ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত যাত্রী পরিবহন করবে।

বাস রুট রেশনালাইজেশন কমিটির আহ্বায়ক ও ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস সড়কে আর কাউকে যাতে ছাড় না দিতে ঢাকা মহানগর পুলিশকে অনুরোধ জানান।

তিনি বলেন, ‘যে বাস যে রুটের, সে রুটে চলতে হবে। এর বাইরে যাওয়া যাবে না। পর্যায়ক্রমে ঢাকার সব বাসকে বাস রুট রেশনালাইজেশনের আওতায় আসতে হবে।’

তাপস আরও বলেন, এখন ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত ৫০টি বাস দেয়া হয়েছে, শিগগিরই আরও ৫০টি বাস যোগ হবে। পরবর্তী সময়ে যাত্রী চাহিদা বিবেচনা করে বাসের সংখ্যা বাড়ানো হবে।

আজ থেকে ঢাকা নগর পরিবহনের চালকেরা সম্মানিত হয়েছেন উল্লেখ করে মেয়র বলেন, ‘আগে বাস চালকদের সম্মান দেয়া হতো না। সবাই গালি দিতো। আজ তারা সম্মানিত হয়েছেন, তারা নির্দিষ্ট পোশাক পেয়েছেন, কোম্পানি থেকে বেতন পাচ্ছেন।’

মেয়র চালকদের উদ্দেশে বলেন, ‘যাত্রী ওঠানামায় আর ঠেলাঠেলি নয়। নির্দিষ্ট কাউন্টার থেকে যাত্রী ওঠাতে হবে। এজন্য যাত্রীদের টিকিট নিতে হবে। টিকিট ছাড়া যাত্রী পরিবহন করা যাবে না। যত্রতত্র যাত্রী ওঠানামা করা যাবে না।

বাস রুট রেশনালাইজেশনের এই নব সূচনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককে উৎসর্গ করে মেয়র তাপস বলেন, বাস রুট রেশনালাইজেশন বা কোম্পানির মাধ্যমে গণপরিবহন চালু স্বপ্ন দেখেছিলেন মেয়র আনিসুল হক। আজ আমরা তার স্বপ্ন বুকে ধারণ করে এই নব সূচনা শুরু করেছি। পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য রুটে কোম্পানির মাধ্যমে পরিচালনা করা হবে।

মেয়র তাপসের বক্তব্যের পর সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে নগর পরিবহনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ডিটিসিএর নির্বাহী পরিচালক নিলীমা আক্তার, সংসদ সদস্য সাদেক খান, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.