Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যে রুটে চলবে নগর পরিবহনের নতুন ৫০টি বাস
জাতীয়

যে রুটে চলবে নগর পরিবহনের নতুন ৫০টি বাস

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 12, 20222 Mins Read

 জুমবাংলা ডেস্ক : ঘাটারচর-ডেমরা রুটে ঢাকা নগর পরিবহনের নামে নামবে নতুন ৫০টি বাস। রাজধানীতে গণপরিবহনে যাত্রী সেবার মান বাড়াতে বাস রুট রেশনালাইজেশনের কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ বাস নামানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 যে রুটে চলবে নগর পরিবহনের নতুন ৫০টি বাস
ফাইল ছবি
Advertisement

ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা আনার লক্ষ্যে গঠিত এই কমিটি সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ১৩ অক্টোবর থেকে ঘাটারচর-ডেমরা রুটে চলাচল করবে নতুন বাসগুলো। এছাড়াও যাত্রীদের বসা ও টিকিট সংগ্রহ করার জন্য সোবাহানবাগ ও মৎস্য ভবন বিভিন্ন এলাকায় নতুন যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে বলেও তারা জানিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আহ্বায়ক করে ২০১৮ সালের  ৯ সেপ্টেম্বর ১০ সদস্য বিশিষ্ট ‘ঢাকা মহানগরীতে যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তনের জন্য এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয় কমিটি’ গঠন করা হয়। এ কমিটি ঢাকা শহরের ৯টি গুচ্ছের আওতায় বাস রুটকে ৪২ রুটে বিভক্ত করে।নগর পরিবহনের বাস 

এ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ ডিসেম্বর ২১ নম্বর রুটের ঘাটারচর-মোহাম্মদপুর-জিগাতলা-প্রেসক্লাব-মতিঝিল-যাত্রাবাড়ী-কাঁচপুর নমুনা যাত্রাপথে ‘ঢাকা নগর পরিবহন’ এর নামে বিআরটিসির ৩০টি দ্বিতল বাস চলাচল করছে।

পরবর্তীতে, ২২ নম্বর রুটে ৫০টি বাস, ২৩ নম্বর রুটে ১০০টি বাস এবং ২৬ নম্বর রুটে বিআরটিসি’র ৫০টি বাস চলাচল করবে বলে বাস রুট রেশনালাইজেশন কমিটি সিদ্ধান্ত নেয়। এ উদ্দেশ্যে প্রায় ৭০টি বাস স্টপেজ তৈরি করা হয়েছে। চারটি বাস ডিপো-টার্মিনাল ও একটি লে-ওভার টার্মিনাল নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে বাস মালিক ও নির্মাণকারী প্রতিষ্ঠান অভি মটরসের সমন্বয়ক সিরাজুল ইসলাম জানিয়েছেন, প্রতিটি বাসে ৪২টি আসন থাকছে। ভেতরে যাত্রীদের ঢোকা ও বের হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। প্রতিটি বাসে আছে সিসিটিভি ক্যামরা ও একটি করে টেলিভিশন। পাশাপাশি গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, বাসগুলো অভি মটরসের নিজস্ব বডি বিল্ডিং কারখানায় নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাস নির্মাণ করতে খরচ হয়েছে ৩২-৩৫ লাখ টাকা।

যাত্রীদের ভাড়া থেকে বিনিয়োগ খরচ উঠে আসবে কিনা এবং লাভের সম্ভাবনা আছে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য যাত্রীদের সেবার মান উন্নত করা। লাভ করা মুখ্য বিষয় নয়।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সহকারী পরিবহন পরিকল্পনাবিদ ধ্রুব আলম জানিয়েছেন, অভি মটরসের এ গাড়িগুলো ২২ নম্বর রুটে অর্থাৎ হলো ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কোনাপাড়া হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার রুটে চলবে। তিনি আরও বলেন, বাসগুলো সম্পূর্ণভাবে চলার প্রস্তুত আছে।

আমার মেয়েটা ছোট, ওকে বাঁচতে দিন: পূজা চেরির মা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa