
তখন লাশের পরিচয় জানা যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এটা আত্নহত্যা। পরে পুলিশ মরদেহের পরিচয় নিশ্চিত হবার পর তদন্ত করে জানিয়েছে, রুম্পা আত্নহত্যা করে নি, সম্ভবত কেউ তাকে আয়েশা শপিং কমপ্লেক্সের ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে। রুবাইয়াত শারমিন রুম্পা আত্নহত্যা করেন নি বরং তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপি রমনা জোনের এনিয়র এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার শেখ শামীম জানিয়েছেন, ‘অপমৃত্যুর মামলা না করে রমনা থানার এসআই খায়ের বাদী হয়ে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরাও ধারণা করছি, তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



