Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রূপান্তরিত এক নারীর বদলে যাওয়ার গল্প
জাতীয়

রূপান্তরিত এক নারীর বদলে যাওয়ার গল্প

By Shamim RezaMarch 11, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ পাঠক হিসেবে কাজ শুরু করে অনন্য এক নজির সৃষ্টি করেছেন তাসনুভা আনান শিশির। গত ৮ মার্চ নারী দিবসে বৈশাখী টিভিতে পেশাদার সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করেছেন তিনি। তার এই অর্জন বাংলাদেশে ট্রান্সজেন্ডার কমিউনিটির বাস্তবতা পরিবর্তন করবে বলে বিশ্বাস তাসনুভার।

তবে এই মানুষটির চলার পথ মসৃণ ছিল না। কৈশোরে বিদ্বেষ, ঘৃণা, নানারকম হয়রানির শিকার হয়েছেন তিনি। বাধ্য হয়েছেন পরিবার ছেড়ে দূরে থাকতে। কিন্তু শত প্রতিবন্ধকতার মাঝেও চালিয়ে গেছেন পড়াশোনা। পাশাপাশি কাজ করেছেন থিয়েটারে এবং নেপথ্য কণ্ঠদাতা হিসেবে।

তাসনুভার কথায়, ‘আমি যখন একটু একটু করে বড় হচ্ছিলাম, তখন আমার পরিবর্তন ছেলেদের মতো হয়নি। আমার কণ্ঠ, বাহ্যিক গঠন পরিবর্তন হয়নি। দেখা যেত, আমি পরছি ছেলেদের পোশাক, কিন্তু হাঁটছি, কথা বলছি মেয়েদের মতো।’

‘আমি একসময় নিজের নাম বলতে পারতাম না। নির্যাতন, হয়রানিতে আতঙ্কিত থাকতাম। আমার ছেলেবেলা ছিল বিধ্বস্ত। বন্ধু ছাড়া জীবন আমার। কারো সাথে আমার যোগাযোগ নাই। কারণ আমি যোগাযোগ করতাম না। যোগাযোগ করলেই মনে হতো, আমাকে যেন হ্যারাস করছে। নানা রকম যৌন হয়রানির শিকার হয়েছি।’

সার্বিক পরিস্থিতিতে একসময় তাসনুভাকে পরিবার থেকে আলাদা হয়ে যেতে হয়। তিনি বলেন, ‘আমি ঘর ছেড়েছি এসএসসির সময়, যখন আমি দেখলাম যে আমার বাবা অসম্মানিত হচ্ছেন। আমার জন্য তাকে পাশের একজন মানুষ খারাপ কথা বলছে। তখন আমার ভালো লাগে নাই।’

‘আমার ষষ্ঠ ইন্দ্রিয় সবসময় বলতো যে, আমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তাহলে কোথাও না কোথাও যেতে পারব। তাই দিনের পর দিন শত অপমান সহ্য করেও পড়াশোনা চালিয়ে গেছি। আমার মাথায় ছিল যে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাহলে আমার কথা বলার একটি প্ল্যাটফর্ম তৈরি হবে। আজ আমি সেই প্ল্যাটফর্ম পেয়েছি।’

তাসনুভা বলেন, ‘একটা সময় স্রষ্টার প্রতি রাগ ছিল যে, কেন আমি এরকম হলাম। কেন আমি সাধারণ মেয়ে বা ছেলে হলাম না। কিন্তু প্রত্যেকটা সৃষ্টির তো একটা রহস্য ও উদ্দেশ্য থাকে। সৃষ্টিকর্তা হয়তো আমাকে সৃষ্টি করে এই কমিউনিটির ভাগ্য উন্নয়নের রাস্তা করে রেখেছিলেন।’

প্রসঙ্গত, সমাজকর্ম বিষয়ে এমএ শেষ করা তাসনুভা আনান শিশির বর্তমানে ব্রাক জেমস পি গ্রান্ট স্কুলে পাবলিক হেলথ বিষয়ে মাস্টার্স করছেন। কামাল হোসেন শিশির থেকে শারীরিক ও মানসিকভাবে নিজেকে তিনি তাসনুভা আনান শিশিরে রূপান্তরিত করেছেন। পেশাগত জীবনে থিয়েটার ও নেপথ্য কণ্ঠদাতা হিসেবে কাজের পাশাপাশি তিনি যুক্ত হলেন সংবাদ পাঠিকা হিসেবেও।

শুধু তাই নয়, তাসনুভা আনান শিশির ইতোমধ্যে দুটি সিনেমায় অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন। একটি হলো অনন্য মামুন পরিচালিত ‘কসাই’, অন্যটি সাইদ শাহরিয়ার পরিচালিত ‘গোল’। এর মধ্যে ‘কসাই’ ছবিতে তাসনুভা রয়েছেন ডিবি পুলিশের একজন কর্মকর্তার চরিত্রে। হত্যা মামলার রহস্য উদঘাটন করাই যার কাজ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

February 6, 2026
পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

February 6, 2026
সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

February 6, 2026
Latest News
জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

পুলিশ

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা

আজহারির স্ট্যাটাস

ভোট নিয়ে আজহারির স্ট্যাটাস

ভূমিকম্পে কাঁপল রংপুর

এবার ভারতের ভূমিকম্পে কাঁপল রংপুর

সচ্ছলতা

‘দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক সচ্ছলতা আনাই আমাদের মূল লক্ষ্য’

ছাত্র

ট্রেনে খাবার নিতে নেমে রাবি ছাত্রের প্রাণহানি, ফেরা হলো না বাড়ি

তদন্ত

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.