
আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের ন্যায় গরম মসলার মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে একমত পোষণ করা হয়। আলোচনার পর বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি গরম মসলার মূল্য তালিকা ঘোষনা করেন। মূল্য তালিকা হলো; জিরা (ভারত) প্রতি কেজি ৩০০-৩৪০ টাকা, দারচিনি (চীন) প্রতিকেজি ৩১০-৩৩০ টাকা, দারচিনি (ভিয়েতনাম) প্রতিকেজি ৩৫০-৩৭০ টাকা, লবঙ্গ প্রতিকেজি ৬৮০-৭২০ টাকা, এলাচ প্রতিকেজি ২৮০০-৩২০০ টাকা, গোলমরিচ (সাদা) ৫৫০-৫৮০ টাকা, গোলমরিচ (কাল) ৩৬০-৩৮০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



