রেমিটেন্স আহরণে সেরা ১০ ব্যাংকের মধ্যে স্থান করে নিয়ে ‘টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছে ট্রাস্ট ব্যাংক।
সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক বিশ্ব সম্মেলন সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ কামাল হোসাইন সরকার এই সম্মাননা গ্রহণ করেন।
এনআরবি সেন্টারের চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সাবেক ফোর্স কমান্ডার মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ ব্যবসায়ী, ব্যাংকার ও বিভিন্ন পেশাজীবীরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


