Rail

Advertisement

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের মোট ৬ হাজার ৮৪০ একর জমি অবৈধ দখলে রয়েছে।

এসব বেদখলকৃত রেলভূমির মধ্যে রেলওয়ের ঢাকা বিভাগে রয়েছে ১২০.৫০ একর, চট্টগ্রাম বিভাগে ২১৬.৮৯ একর, পাকশী বিভাগে ৫ হাজার ৩৫ একর এবং লালমনিরহাট বিভাগে রয়েছে ১ হাজার ৪৬৮ একর।

আজ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসনের এমপি মুহাম্মদ সাইফুল ইসলামের করা এক প্রশ্নের উত্তরে রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এই তথ্য জানান।

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সুখবর পেলো বাংলাদেশ

তিনি আরও জানান, বাংলাদেশ রেলওয়ের মোট ১১ হাজার ৫৭১ একর জমি অব্যবহৃত আছে। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ৩ হাজার ৭০৮ একর, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ১০৫ একর, পাকশী বিভাগে ৫ হাজার ৬৫ একর এবং লালমনিরহাট বিভাগে রয়েছে ১ হাজার ৬৯৩ একর জমি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.