Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রেলের অতিরিক্ত সচিব ওএসডি : উত্তাল ফেসবুক, ফেরাতে আল্টিমেটাম
জাতীয়

রেলের অতিরিক্ত সচিব ওএসডি : উত্তাল ফেসবুক, ফেরাতে আল্টিমেটাম

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 7, 2020Updated:August 7, 20203 Mins Read

রেলের অতিরিক্ত সচিব ওএসডি : উত্তাল ফেসবুক, ফেরাতে আল্টিমেটাম

Advertisement

জুমবাংলা ডেস্ক : জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনের টিকিট কাটা যাবে না, দুর্নীতিমুক্তভাবে রেলে ১৫ হাজার জনবল নিয়োগ এবং ৩ মাসের মধ্যে দেশ থেকে দুর্নীতি দূর করতে প্রধানমন্ত্রীর কাছে ১০ কর্মকর্তার একটি উইং চেয়েছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। তবে দেশকে দুর্নীতিমুক্ত করার তার যে স্বপ্ন সেটি আপাতত স্বপ্নেই সীমাবদ্ধ থাকছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ দিন বিকেলেই নিজের ওএসডির সংবাদটি নিজেই দেন। লিখেছেন, ‘ওএসডি হলাম’।

তবে অতিরিক্ত এ সচিবের ওএসডির খবরে শুরু হয় তীব্র সমালোচনা। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। এ ওএসডির বিরোধিতা করছেন অনেকেই। অনেকেই এই ওএসডির মূল কারণ হিসেবে সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা ‘দুর্নীতিবাজদের চাল’কে দায়ী করছেন।

আজিজুল পারভেজ নামের এক সাংবাদিক তার ফেসবুকে লিখেছেন, ‘সৎ সাহসী কর্মকর্তা মাহবুব ক‌বির মিলন ওএস‌ডি, ম‌ুনীর চৌধুরী এখন বিজ্ঞান জাদুঘ‌রে, দুর্নী‌তি দমন তাই‌লে ভা‌লোই চল‌ছে?’

সাংবাদিক জামিউল আহসান শিপু লিখেছেন, ‘রেলের কালো বিড়াল ধরতে গিয়ে ওএসডি হলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে গিয়ে এই অতিরিক্ত সচিব রেলের কালো বিড়ালদের চক্ষুশূলে পরিণত হন। মাত্র ৪ মাসের কর্ম দিবসে এই অতিরিক্ত সচিব রেলকে একটি লাভজনক ও জনবান্ধব বাহনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। স্বল্প সময়ে রেলকে গতিশীল করতে এত উন্নয়নমূলক, সংষ্কার করার পরও সরকার এই ব্যক্তিকে দায়িত্ব থেকে সরিয়ে দিল। এ বিষয়ে বলার কিছুই নেই।’

কাওসার বিন হোসেন নামে একজন লিখেছেন, ‘৩ মাসের মধ্যে রেলখাতকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন, এর প্রতিদান হিসেবে তাকে আজকে ওএসডি করা হলো! বাংলাদেশে সৎ অফিসার হয়ে চাকরি করা বড় কষ্টকর।
(বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইংরেজিতে অফিসার অন স্পেশাল ডিউটি এবং যা সংক্ষেপে ওএসডি, অর্থাৎ আপনার চাকরি থাকবে কিন্তু হাতে কোনো পাওয়ার থাকবে না)।’

এদিকে অতিরিক্ত এ সচিবকে ফেরাতে সরব হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমর্থকরা। ফেসবুক গ্রুপ ‘পাবলিক সার্ভিস হেল্প গ্রুপ’ ও ‘বাংলাদেশ রেলওয়ে ফ্যানস ফোরামে’ অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই অতিরিক্ত সচিব। তার প্রতিটি পদক্ষেপের আপডেট থাকত এই গ্রুপগুলোতে।

তাকে ওএসডির সিদ্ধান্তে ইতোমধ্যে ফেসবুকে ‘মিলন স্যারকে দ্রুত স্বপদে দেখতে চাই’ নামে একটি ইভেন্ট তৈরি করা হয়েছে। এতে অতিরিক্ত সচিববের ওএসডির আদেশ বাতিল করতে ১৩ আগস্টের আল্টিমেটাম দেয়া হয়েছে।

রেলের যা করেছিলেন এবং করতে চেয়েছিলেন মিলন-

২৫ মার্চ রেলওয়েতে দায়িত্ব পাওয়ার পরই আমূল পরিবর্তনের দিকে এগোচ্ছিলেন মাহবুব কবীর মিলন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য-

যাত্রীদের দুর্ভোগ নিরসন ও কালোবাজারি বন্ধে ‘টিকিট যার ভ্রমণ তার’ নিয়ম চালু। এনআইডি দিয়ে ট্রেনের টিকিট কেনা বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত।

রেলের ই-সেবা অ্যাপে অভিযোগের ট্যাব সংযুক্ত করা।

আগে অনলাইনে টিকিট পেমেন্ট রিকোয়েস্ট ফেইলড (ব্যর্থ) হলে তা ৩০ মিনিট পেন্ডিং থাকত। সেটাকে বর্তমানে ১৫ মিনিটে কমিয়ে আনেন তিনি।

করোনাকালীন সময়ে আম চাষিদের সুবিধার কথা চিন্তা করে রাজশাহী থেকে সরাসরি মালবাহী ট্রেনে আম পরিবহন ও কোরবানিতে ট্রেনে করে মাত্র ৫০০ টাকায় গরু ঢাকায় অানার কাজটি তিনিই শুরু করেন তিনি।

রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের বেতন ব্যাংকিং সিস্টেম চালু করেন তিনি।

রেলওয়ের টিকিটে শতভাগ অনলাইন সিস্টেম চালু। রেল কর্মকর্তা-কর্মচারীদের টিকিটের পাস প্রথার বিলুপ্তি।

এ বছরেই রেলে ১৫ হাজার জনবল স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের প্রতিশ্রুতি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

June 29, 2026
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

June 29, 2026
প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

June 29, 2026

Latest News

Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa