Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রেলের উন্নয়নে ভারতের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী
জাতীয়

রেলের উন্নয়নে ভারতের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী

By Shamim RezaAugust 9, 20192 Mins Read

রেলের উন্নয়নে ভারতের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী

Advertisement

জুমবাংলা ডেস্ক : রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ‘ভারতের লাইন অব ক্রেডিট কার্যক্রমের’ আওতায় বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর গুনগতমান অনুযায়ী সময়মত বাস্তবায়নে ভারতীয় রেলমন্ত্রীর সহায়তা কামনা করেছেন।

তিনি ভারত সফরকালে গত ৬ আগস্ট নয়াদিল্লির রেলভবনে ভারতের রেলপথ,বাণিজ্য ও শিল্প মন্ত্রী পিযুশ গোয়েলের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সহযোগিতা কামনা করেন।
এই বৈঠকে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান বিভিন্ন প্রকল্প ও অন্যান্য বিষয়ে সফল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি কার্যপত্র স্বাক্ষরিত হয়।

বৈঠকে ‘ভারতের লাইন অব ক্রেডিটের’ আওতাধীন বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বাংলাদেশকে দশটি ব্রডগেজ ও দশটি মিটার গেজ লোকোমেটিভ প্রদান, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের ট্রিপ সংখ্যা বাড়ানো, বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রকৌশলীদের প্রশিক্ষণ প্রদান ও দক্ষতা বাড়াতে বাংলাদেশের পক্ষ খেকে ভারতের সহায়তা কামনা করা হয়।

এছাড়াও চট্রগ্রামস্থ রেলওয়ে ট্রেনিং একাডেমির কারিকুলাম ও প্রশিক্ষণ পদ্ধতির মান উন্নয়ন, বাংলাদেশ রেলওয়ের সেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং রেলওয়ের কারখানাগুলোর মান উন্নয়নে ভারত সরকারের সহায়তা চান রেলমন্ত্রী।

আজ শুক্রবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ভারতের রেলপথ,বাণিজ্য ও শিল্প মন্ত্রী পিযুশ গোয়েলের আমন্ত্রণে বাংলাদেশের রেলপথ মন্ত্রী ভারতে ৬ দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরেছেন বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওই বৈঠকে বাংলদেশ রেলওয়ের সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে ভারতের রেলপথ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী শ্রী সুরেশ চান্নাবা পাসা আংগাদি,বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নুর ও এইচ এম ইব্রাহিম, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রেলওয়ের পশ্চিম অঞ্চলের জিএম,ভারতের রেলপথ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও সেদেশের রেলের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী ভারত সফরকালে বাংলাদেশের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

নূরুল ইসলাম সুজন ভারতের রেলমন্ত্রীকে জানান যে, বর্তমান সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ও তৎপরতায় বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এক ভিন্ন উচ্চতায় পৌঁছেছে।
ভারতের রেলপথ মন্ত্রী বাংলাদেশের রেলপথ মন্ত্রীকে বাংলাদেশ রেলওয়ের সেবার মান উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সম্ভাব্য সকল প্রকার কার্যকর সহযোগিতার আশ্বাস দেন। খবর-বাসস’র

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa