Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রেলের শিডিউল রক্ষায় ইঞ্জিন সংকট বড় বাধা : রেলমন্ত্রী
জাতীয়

রেলের শিডিউল রক্ষায় ইঞ্জিন সংকট বড় বাধা : রেলমন্ত্রী

By Shamim RezaJuly 24, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, পর্যাপ্ত কোচ থাকলেও রেলের শিডিউল রক্ষায় ইঞ্জিন সংকট সবচেয়ে বড় বাঁধা। তিনি বলেন, চলমান ট্রেনগুলো মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের সাহায্যে চালাতে গিয়ে ট্রেনের শিডিউল ঠিক রাখা যাচ্ছে না।

ইঞ্জিন সংকট থাকলেও চলতি বছরে ২২০টি অত্যাধুনিক যাত্রীবাহী কোচ দেশে পৌঁছাবে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন,এসব কোচ দিয়ে চলতি বছরে ৫টি ও ২০২০ সালের জুনের মধ্যে ৭টি নতুন ট্রেন চালু করা হবে। এছাড়া ইঞ্জিন সংকট কাটাতে ভারত থেকে ২০টি ইঞ্জিন ভাড়ায় আনার বিষয়টি বিবেচনা করছে রেলওয়ে।

 

রেলের শিডিউল রক্ষায় ইঞ্জিন সংকট বড় বাধা : রেলমন্ত্রী

Advertisement

নূরুল ইসলাম সুজন বুধবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ের পূর্বাঞ্চলীয় কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী বুধবার সকালে নগরীর হালিশহরস্থ রেলওয়ের ট্রেনিং অ্যাকাডেমি ও পোর্টইয়ার্ড পরিদর্শন এবং সেখানকার বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেন।

রেলমন্ত্রী বলেন, একসময় রেলওয়ের অনেক সুনাম ছিল। সেই সুনাম আবারও ফিরিয়ে আনতে পুরো রেলবিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে।

তিনি বলেন,‘রেলের উন্নয়নের জন্য যা যা করা দরকার সবই আমাদের সরকার করবে। যাত্রীদের সুবিধার্থে অনলাইনে টিকিট কাটার জন্য বিশেষ অ্যাপ চালু করাও রেলওয়ের ডিজিটাল সেবার অংশ।
মিটারগেজের ২৬টি কোচ দিয়ে নতুন ট্রেন চালু করার বিষয়ে নুরুল ইসলাম সুজন বলেন, রংপুরে মাত্র একটি ট্রেন যাওয়া-আসা করে। যেটির জন্য বিব্রতকর অবস্থায় পড়ি। কারণ ৫ থেকে ৬ ঘন্টা ওই ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটছে। সেটি মাথায় রেখে নতুন ২৬টি কোচ দিয়ে ঈদের আগেই একটি নতুন ট্রেন ওই রুটে যুক্ত করা হবে।

রেলমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৩টি নতুন ব্রডগেজ ট্রেন চালু হয়েছে। ২০২০ সালের জুন মাসের মধ্যে আরও ১২টি ট্রেন চালু করা হবে। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে ৮টি নতুন বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে।

কোরবানির ঈদের প্রস্তুুতি নিয়ে রেলমন্ত্রী বলেন,‘রোজার ঈদে যেভাবে আমরা যাত্রীদের সুবিধার্থে ব্যবস্থা গ্রহণ করেছি, একই ব্যবস্থা কোরবানের ঈদেও নিচ্ছি।’
তিনি জানান, মোবাইল অ্যাপসের মাধ্যমে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। এক্ষেত্রে সকল চাপ মোকাবেলায় প্রস্তুত রয়েছে কর্মকর্তারা। অ্যাপসের মাধ্যমে ভোর ৬টা থেকে ও কাউন্টারের মাধ্যমে সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। খবর-বাসস’র

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa