স্পোর্টস ডেস্ক: গেল রবিবার পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো গোল না পেলেও ম্যানচেস্টার ইউনাইটেড দারুণ রোমাঞ্চকর এক ম্যাচে হারিয়েছে লিডস ইউনাইটেডকে। তবে ইউনাইটেডের ৪-২ গোলে জেতা রোমাঞ্চকর ম্যাচটাই আবার কলঙ্কিত হয়েছে দর্শকদের বৈরি আচরণ আর দাঙ্গার কালিমায়। সেজন্যে অবশ্য শাস্তিও পেয়েছেন দর্শকরা। ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর পরই পুলিশ ৯ দর্শককে গ্রেফতার করেছে। পশ্চিম ইয়র্কশায়ার পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘বড় কোনো সমস্যা না হলেও ম্যাচের আগে লিডস সিটি সেন্টারে এবং ম্যাচ চলাকালীন সময়েও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। সেসব জায়গায় অবশ্য যথেষ্ট পুলিশ মোতায়েন করা ছিল, যেন দ্রুত সমস্যা মিটিয়ে দোষীদের গ্রেফতার করা যায়। দুই দলের বেশিরভাগ সমর্থকই মোটামুটি ঠিকঠাক ব্যবহার করেছেন। তবে আশা করছি এভাবে দ্রুত গতিতে পদক্ষেপ নেওয়ায় সবার কাছেই একটা স্পষ্ট বার্তা যাবে।’
রেড ডেভিলসদের বিরুদ্ধে লিডসের ম্যাচে বরাবরই উত্তেজনার ব্যারোমিটারে বাড়তি পারদ চড়ায়। এর ব্যত্যয় ঘটেনি রোববারের ম্যাচেও। দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
ইলাঙ্গার আঘাত পাওয়াটা সরাসরি দেখেননি লিডস কোচ মার্সেলো বিয়েলসা। তবে ম্যাচে এমন অপ্রীতিকর ঘটনা একেবারেই কাম্য নয় বলে জানান আর্জেন্টাইন এই কোচ। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ র্যালফ র্যাংনিকও এই বিষয়ে একমত, ‘নিঃসন্দেহে এটা একেবারেই অনুচিত। বিশেষত এমন এক ম্যাচে। এছাড়া আজকের পরিবেশটা দারুণ ছিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



