Advertisement
স্পোর্টস ডেস্ক : সম্প্রতি কোনো একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে পেলেকে পেছনে ফেলেছেন লিওনেল মেসি। সান্তোসের হয়ে পেলের ৬৪৩ গোলের রেকর্ড ভেঙেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। এরপর মেসিকে অভিনন্দন জানান ব্রাজিলিয়ান কিংবদন্তি। কিন্তু তার ক্যারিয়ার গোল ৭৫৭ ছাড়িয়ে যাওয়া ক্রিস্তিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্ব মানেন না পেলে!

বরং ফুটবলের রাজা দাবি করছেন, এখনো রোনালদো তার চেয়ে অনেক অনেক পেছনে পড়ে আছেন। অন্তত পেলের ইনস্টাগ্রাম তাই বলে। নিজের ইনস্টাগ্রাম বায়োতে তিনি লিখে রেখেছেন, ‘সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১২৮৩)।’

রবিবার সিরি আয় উদিনেসের বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। তাতে ক্লাব এবং দেশ মিলিয়ে রোনালদোর মোট গোলসংখ্যা এখন ৭৫৮টি। বিভিন্ন অফিশিয়াল সাইট বলছে, পেলের গোল সংখ্যা ৭৫৭। জোসেফ বিকেন ৮০৫ গোল করে শীর্ষে।

৮০ বছর বয়সী পেলের গোল নিয়ে আসলে আগে থেকেই রয়ে গেছে বিকর্ত। ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে তার ক্লাব ও জাতীয় দলের গোল নিয়ে। ফুততাদোস ও আরএসএসএসএফের মতে পেলের গোল ৭৬৭টি। লাতিন বিখ্যাত সংবাদকর্মী রদলফো রদ্রিগেজের হিসাবে আবার ৭৬২টি।

বিখ্যাত আরেক সাময়িকী প্লাকার ২০১৯ সালের এপ্রিলে জানিয়েছিল ৭৫৭টি। সান্তোসের হয়ে ৬৪৩, ব্রাজিলের জার্সিতে ৭৭ আর নিউইয়র্ক কসমসের পক্ষে ৩৪ গোল পেলের।

আর ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের দাবি তাদের হয়ে পেলের গোল ১০৯১টি। তখন স্বীকৃত ও প্রীতি ম্যাচের ফুটবলকে আলাদা করে দেখা হতো না। তবে প্রীতি ম্যাচগুলোও হতো সেসময়ের সেরা দলের বিপক্ষে। এ জন্য প্রীতি ম্যাচে করা পেলের ৪৪৮ গোলের স্বীকৃতিও চায় সান্তোস।

রোনালদোর গোল সংখ্যা ৭৫৮ হওয়ার পরই নতুন করে এই বিতর্ক সামনে এসেছে। আর পেলে ইনস্টাগ্রাম বায়োতে নিজেকে সর্বোচ্চ গোলদাতা দাবি করে বিতর্ক উসকেই দিলেন বলতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.