Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্লাব ও জাতীয় দলের হয়ে যে রেকর্ড ছুঁয়েছেন রোনালদো
খেলাধুলা ফুটবল

ক্লাব ও জাতীয় দলের হয়ে যে রেকর্ড ছুঁয়েছেন রোনালদো

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 11, 2021Updated:January 11, 20212 Mins Read

ক্লাব ও জাতীয় দলের হয়ে যে রেকর্ড ছুঁয়েছেন রোনালদো

Advertisement

স্পোর্টস ডেস্ক: প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যেতে ভালোবাসেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক রেকর্ড গড়ে মহাতারকাদের কাতারে চলে যাচ্ছেন তিনি। এবার জাতীয় দল ও ক্লাব মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ মৌসুমে কমপক্ষে ১৫ গোল করার রেকর্ডও গড়েছেন তিনি।

পর্তুগিজ উইঙ্গারের এমন অসামান্য কীর্তির রাতে স্বস্তির জয় পেয়েছে জুভেন্টাস। স্বস্তির কারণ, চলতি মৌসুমে খুঁড়িয়ে চলা তুরিনের বুড়িরা প্রথমবারের মতো টানা তিন জয় পেল।

রবিবার রাতে ঘরের মাঠ আলিয়েঞ্জ স্টেডিয়ামে সাস্সুয়োলোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচেই গোল করে অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেপ বিকানের পাশে বসেছেন রোনালদো। দুজনেরই গোলসংখ্যা ৭৫৯টি করে। দুই গোল কম নিয়ে তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

তবে রোনালদো তালিকায় দ্বিতীয় স্থানে থাকার কারণ ৭৫৯ গোল করতে রোনালদোর লেগেছে ১০৩৭ ম্যাচ, আর বিকন মাত্র ৪৯৫ ম্যাচে! তালিকার চারে আছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি (৭৪৬ গোল)। এরপরের স্থানে আছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও (৭৩৪ গোল)।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে বেশ কয়েকবার হানা দিলেও গোলের ঠিকানা খুঁজে পাচ্ছিল না জুভেন্টাস। উল্টো ৪৩তম মিনিটে চোট নিয়ে পাওলো দিবালা মাঠ ছাড়লে চাপে পড়ে যায় স্বাগতিকরা। কিন্তু একটু পর কপাল পোড়ে সাস্সুয়োলোর। জুভেন্টাসের ফেদেরিকো চিয়েসাকে ফাউল করে লাল কার্ড দেখেন মিডফিল্ডার পেদ্রো ওবিয়াং।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোছানো আক্রমণে গোলের দেখা পায় জুভেন্টাস। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার দানিলো। অবশ্য এর ৩ মিনিট পরেই সতীর্থের পাসে জোরালো শটে সফরকারীদের সমতায় ফেরার গ্রেগোয়া দুফেল।

৭৫তম মিনিটে পোস্টের কাছ থেকে রোনালদোর শট ফেরান গোলরক্ষক। এর ৫ মিনিট পরেই র‍্যামজির গোলে এগিয়ে যায় জুভেন্টাস। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল জালে পাঠান এই ওয়েলস মিডফিল্ডার। অনেকটা সময় অপেক্ষার পর অবশেষে যোগ করা সময়ে গোলের দেখা পান রোনালদো। দানিলোর উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে জড়ান পর্তুগিজ যুবরাজ। চলতি মৌসুমে এটা তার ১৫তম গোল। ২০০৬-০৭ মৌসুমে থেকেই প্রতি মৌসুমে কমপক্ষে ১৫টি করে গোল করে আসছেন তিনি, যে কীর্তি আর কোনো খেলোয়াড়ের নেই।

এই নিয়ে ১৬ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চারে উঠেছে জুভেন্টাস। এক ম্যাচ বেশি খেলা সাস্সুয়োলো ২৯ পয়েন্ট নিয়ে আছে সাতে। আকই রাতে তোরিনোর বিপক্ষে ২-০ গোলে জিতে ৪০ পয়েন্ট হয়ে গেছে শীর্ষে থাকা এসি মিলানের। আর রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করা ইন্টার মিলান ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। রোমা ৩৪ পয়েন্ট নিয়ে আছে তিনে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026
আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

July 21, 2026

Latest News

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

মেসির প্রশংসা

বিশ্বকাপ জয়ের উল্লাসেও রদ্রির মুখে শুধু মেসির প্রশংসা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa