জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার সকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল করোনা ভাইরাসের ভ্যাকসিন নেবেন বলে জানা গেছে।
শুক্রবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের করোনার টিকা নেওয়ার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে ৭ ফেব্রুয়ারি (রোরবার) দেশব্যাপী টিকা প্রয়োগের মূল কর্মসূচি শুরু হবে। ইতোমধ্যেই সব জেলায় টিকা পৌঁছেছে। প্রথম ধাপে সারাদেশে ৬০ লাখ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা আছে সরকারের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


