
শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এতে কোন কোন হাইকোর্ট বেঞ্চ আগাম জামিন আবেদন শুনতে পারবেন তার এখতিয়ার সংবলিত কার্যতালিকাও দেওয়া হয়েছে।
এর আগে প্রধান বিচারপতির নির্দেশে গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি মেনে এই শুনানি করতে বলা হয়।
দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে দেশের সব আদালতে বিচার কাজ সীমিত করা হয়। এ কারণে তখন থেকেই আগাম জামিন আবেদনের ওপর শুনানিও বন্ধ হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



