Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে মার্কিন মন্তব্য ‘অসঙ্গত’ : চীন
আন্তর্জাতিক জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে মার্কিন মন্তব্য ‘অসঙ্গত’ : চীন

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 24, 2020Updated:October 24, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: চীন রোহিঙ্গা ইস্যু সমাধানে সহায়তা করার জন্য খুব কম কাজ করেছে বলে যুক্তরাষ্ট্রের করা মন্তব্যকে ‘অসঙ্গত ও গঠনমূলক নয়’ আখ্যায়িত করে প্রতিবাদ জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। খবর ইউএনবি’র।

দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে বলা হয়, সম্প্রতি ভারত ও বাংলাদেশ সফর শেষে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে চীন রোহিঙ্গা ইস্যু সমাধানে সহায়তা করার জন্য খুব কম কাজ করেছে।’

দূতাবাস বলছে, ‘সবার প্রত্যাশা বিগানের এ সফর বাংলাদেশ-মার্কিন সম্পর্কের দিকে নজর দেবে।’

দূতাবাস আরও বলছে, চীন-ভারত সীমান্ত সংঘাত, তাইওয়ান প্রণালীতে উত্তেজনা, দক্ষিণ চীন সাগরের সমস্যা এবং হংকংয়ের জাতীয় সুরক্ষা আইন সম্পর্কিত প্রসঙ্গে ১৫ অক্টোবর বিগান বাংলাদেশ ছাড়ার আগেই চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ শুরু করেছিলেন। এসব ইস্যুর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।

দূতাবাসের পোস্টে বলা হয় ‘এ ধরনের আচরণ কেবল কূটনৈতিক নীতিমালার মারাত্মক লঙ্ঘন নয়, সফরটির আয়োজক দেশের প্রতিও অশ্রদ্ধা। বাংলাদেশ একটি শান্তিপ্রেমী দেশ যাদের নীতি সকলের সাথে বন্ধুত্ব এবং কারও সাথে শত্রুতা নয়।’

দূতাবাস বলছে, বিগানের ২০ অক্টোবরের মন্তব্য কেবল এ রকম আচরণের ধারাবাহিকতা, যেখানে বাংলাদেশের গুরুতর উদ্বেগের বিষয় রোহিঙ্গা ইস্যুকে ব্যবহার করা হয়েছে চীনের সমালোচনা এবং নিজের পক্ষপাতিত্ব প্রচার করতে।

‘যেহেতু চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সমস্যাগুলো সমাধানে আমাদের প্রচুর দ্বিপক্ষীয় চ্যানেল রয়েছে, তাই সম্মতি ছাড়াই বিগানের কোনো তৃতীয় পক্ষকে টেনে আনা উচিত হয়নি,’ বলছে চীনা দূতাবাস।

দূতাবাস জানায়, ২০১৭ সাল থেকে চীন রোহিঙ্গা ইস্যুতে তিন দফায় মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং কর্মপর্যায়ে বহু দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় পরামর্শ সভা করেছে।

পোস্টে বলা হয়, ‘আমাদের রাজনৈতিক এবং মানবিক প্রচেষ্টা শুরুতেই আরম্ভ হয়েছে এবং সমাধান না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

February 3, 2026
Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

February 3, 2026
mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

February 3, 2026
Latest News
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

নির্বাচন

‘দেশে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি’

স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.