Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ চায় ফ্রান্স
আন্তর্জাতিক জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ চায় ফ্রান্স

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 9, 2020Updated:March 9, 20202 Mins Read
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ চায় ফ্রান্স
ছবি : পিআইডি
Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ থেকে নিজেদের রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আরও চাপ প্রয়োগের ওপর জোর দিয়েছেন ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী ফ্লোরেন্স পার্লে। খবর ইউএনবি’র।

তিনি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে বলেন, ‘মিয়ানমারের ওপর আরও চাপ দিতে হবে।’

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

রোহিঙ্গা বিষয়ে আগামী দিনগুলোতে বাংলাদেশকে নিজ দেশের সমর্থন দেয়ার আশ্বাস দেন ফরাসি মন্ত্রী।

সেই সাথে তিনি এ সংকট যেভাবে বাংলাদেশ মোকাবিলা করেছে তার ভূয়সী প্রশংসা করেন।

ফ্লোরেন্স পার্লে বলেন, বাংলাদেশের সাথে ফ্রান্সের অনেক বিষয়ে মিল রয়েছে এবং উভয় দেশই বিশ্বব্যাপী অনেক ক্ষেত্রে, বিশেষ করে শান্তিরক্ষা মিশনে একসাথে কাজ করছে।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ দেয়ার বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেন।

শেখ হাসিনা ও ফ্লোরেন্স পার্লে নিজেদের দেশ এবং বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী জানান যে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে বাংলাদেশে চিহ্নিত তিনজনের মধ্যে দুজন এসেছেন ইতালি থেকে। ‘আক্রান্ত ব্যক্তিদের আলাদা করে হাসপাতালে রাখা হয়েছে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদযাপন ভিন্ন উপায়ে করা হবে।

শেখ হাসিনা বলেন, দেশের প্রতিরক্ষা খাতে প্রশিক্ষণের বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে এবং এ তিনি ক্ষেত্রে ফ্রান্সের সহযোগিতা কামনা করেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট বিষয়ে তিনি জানান, যেহেতু এ স্যাটেলাইটটির মেয়াদ ১৫ বছর তাই সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের উদ্যোগ নেবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দুদেশের মধ্যে প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা নিয়ে বাংলাদেশ খুশি। ‘এ খাতে ফ্রান্সের সাথে আরও সহযোগিতা দেখতে পেলে বাংলাদেশ খুশি হবে।’

তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ফ্রান্স সরকার, দেশটির জনগণ ও প্রখ্যাত ঔপন্যাসিক আন্দ্রে মার্লোসহ শীর্ষ বুদ্ধিজীবীদের সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ মারি সুহ অন্যান্যের মাঝে এ সময় উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa