Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রোহিঙ্গাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় স্লাইডার

রোহিঙ্গাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

By Saiful IslamAugust 30, 20192 Mins Read

রোহিঙ্গাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যারা রোহিঙ্গাদের নানাভাবে ইন্ধন দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ শুক্রবার সন্ধ্যায় সিলেটে শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন তার স্ত্রী সেলিনা মোমেন।

আব্দুল মোমেন বলেন, ‘বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান রোহিঙ্গাদের নানাভাবে ইন্ধন দিচ্ছেন বলে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। যারা রোহিঙ্গাদের নানাভাবে ইন্ধনে সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। রোহিঙ্গারা শুধু বাংলাদেশের সমস্যা নয়, সারা বিশ্বের সমস্যা। এ সমস্যা দীর্ঘস্থায়ী হলে কারো লাভ হবে না, সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। তাই, এ বিষয়ে বিশ্বের অন্যান্য দেশগুলোর সোচ্চার ভূমিকা আশা করছি।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমার নিশ্চিত করেছে, রোহিঙ্গারা ফিরে গেলে নিশ্চিন্তে বসবাস করতে পারবে। তাদেরকে কেউ অত্যাচার করবে না। কিন্তু তারা একথা রোহিঙ্গাদের বিশ্বাস করাতে ব্যর্থ হয়েছে। আমরা মিয়ানমার কর্তৃপক্ষকে বলেছি, আরাকানের পরিবেশের বিষয়ে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য রোহিঙ্গা নেতাদের কয়েকজনকে সেখানে নিয়ে যাও যাতে তারা পুনরায় এসে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের বোঝাতে সক্ষম হয়। কিন্তু তারা সেটা করেনি।’

মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের পরিচালনায় অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিটি কাউন্সিলর তারেক উদ্দিন তাজ বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এসময় তিনি জানান, সরকারের পক্ষ থেকে সিলেটের উন্নয়ন নিয়ে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সিলেটের ৬০টি স্কুলের নতুন ভবনের কাজ শুরু হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

June 25, 2026
বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

June 25, 2026
masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

June 25, 2026

Latest News

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa