Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রোহিঙ্গাদের একদিন ফেরত নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

রোহিঙ্গাদের একদিন ফেরত নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

By Saiful IslamFebruary 15, 20203 Mins Read

রোহিঙ্গাদের একদিন ফেরত নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা থেমে যায়নি। আলোচনা চলছে। আশা করছি একদিন রোহিঙ্গাদের তারা (মিয়ানমার) ফেরত নেবে।

শনিবার কোস্টগার্ডের ২৫তম রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, কক্সবাবাজারে ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। যা টেকনাফ-উখিয়ার জনগণের তিনগুণ। রোহিঙ্গারা যাতে শিবির থেকে বের হতে না পারেন সেজন্য শিবিরের চারদিকে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে। রোহিঙ্গাদের নজরদারিতে রাখতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সব বাহিনী কাজ করছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ওপর নজরদারি মোটেও দুর্বল হয়নি। তাদের ওপর নজরদারি আরও শক্তিশালী করতে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি স্থাপন করা হবে।

কোস্টগার্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, কোস্টগার্ড এখন আর ঠুঁটো জগন্নাথ নয়। এটি একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। উপক‚লীয় এলাকায় চোরাচালান রোধ, অবৈধভাবে মৎস্য আহরণ ও মাদক চোরাচালান বন্ধে সফলভাবে কাজ করছে কোস্টগার্ড। পরিবেশ সুরক্ষায়ও কোস্টগার্ড কাজ করছে।

তিনি বলেন, সম্প্রতি কোস্টগার্ড সদস্যদের আরও নতুন কাজ ও দায়িত্ব দেয়া হয়েছে। মৎস্য সম্পদ রক্ষা, জাটকা নিধন ও মা ইলিশ মাছ আহরণ বন্ধে কোস্টগার্ড সফল অভিযান পরিচালনা করছে। ২০১৯ সালে ১৯শ’ কোটি টাকার অবৈধ দ্রব্য আটক করেছে কোস্টগার্ড। বনজ সম্পদ রক্ষায় দুই কোটি টাকা সমমূল্যের বিভিন্ন প্রকার চোরাকারবারি মালামাল জব্দ করা হয়েছে। জলদস্যুদের হাত থেকে জেলেদের রক্ষার ক্ষেত্রেও কাজ করছে কোস্টগার্ড। খুব শিগগিরই উপকূলীয় এলাকায় একটি সার্ভিলেন্স সিস্টেম চালু করা হবে। এজন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা হয়েছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কোস্টগার্ডের উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাহিনীর ৪০ কর্মকর্তা ও সদস্যদের পদক দেন। বাংলাদেশ কোস্টগার্ড পদক, প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) নামে চার ক্যাটাগরিতে পদক দেয়া হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিজিবি প্রধান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহাপরিচালক বেনজীর আহমেদসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক।

পদক পেলেন যারা : বাংলাদেশ কোস্টগার্ড পদক পেয়েছেন- ক্যাপ্টেন মোহাম্মদ রকিব উদ্দিন ভূঁইয়া, ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম মকসুদ, ক্যাপ্টেন এম মিনারুল হক, ক্যাপ্টেন এম নাজমুল হাসান, লে. কমান্ডার এম সাইফুল ইসলাম, লে. কমান্ডার শুভাশীষ দাস, লে. আবদুল্লাহ আল মাহমুদ, মো. সোহেল রানা, মো. মাহবুব হাসান ও নাসিম শেখ।

প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক পেয়েছেন- কমান্ডার এম মাহবুবুর রহমান, লে. কমান্ডার এম হামিদুল ইসলাম, লে. কমান্ডার এম সোহেল রানা, লে. এম হায়াত ইবনে সিদ্দিক, এসএম ফারুকুজ্জামান, মো. আবদুল মোমিন, মো. শহিদুল ইসলাম, সাদেকুর রহমান, মো. সালমান পারভেজ ও এম আবদুল কাদের।

বাংলাদেশ কোস্টগার্ড সেবা পদক পেয়েছেন- সার্জন কমান্ডার এম নূরনবী, কমান্ডার এম হারুন-অর-রশীদ, লে. কমান্ডার এমএসএইচ চৌধুরী, লে. কমান্ডার এম বারিউল করিম, লে. কমান্ডার এম মাহামুদুল হাসান, এমএ কুদ্দুস, এম রফিকুল ইসলাম, সাগর সরকার, এম হাসান আলী ও ইয়াছিন আরাফাত।

প্রেসিডেন্ট কোস্টগার্ড সেবা পদক পেয়েছেন কমান্ডার এম আনিসুর রহমান, লে. এম মমতাজুল আসিফ, এম আনোয়ারুল ইসলাম, এম ওমর ফারুক, সৈয়দ সাইফুল হোসেন, এম শামসুর রহমান, এম সাজিদুল ইসলাম, এম শাহ আলম, মো. বদরুদ্দোজা ও মো. মঞ্জুরুল ইসলাম শিকদার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026
Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

June 23, 2026
DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

June 23, 2026

Latest News

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa