11111

Advertisement
জুমবাংলা ডেস্ক : ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার সদ্য বহিষ্কৃত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মামলার তদন্তভার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) দেওয়া হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মামলা দুটির তদন্তভার ডিবির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল আজম মনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এতদিন তার বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মা’দক ও অ’স্ত্র মামলার তদন্ত করছিল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সম্রাটের ১০ দিনের রিমান্ড চলাকালীন মামলাটি র‌্যাবে হস্তান্তর করা হল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর সম্রাটের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে র‌্যাব। উভয় মামলার এজাহারে বলা হয়েছে— মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল ও পল্টনসহ রাজধানীতে ১০টি ক্লাবে ক্যাসিনো ব্যবসা ছিল সম্রাটের। সবার কাছে তিনি ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত।

পাশাপাশি, দলীয় পদের অপব্যবহার করে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করতেন। কেউ চাঁদা দিতে না চাইলে তাকে ধরে নিয়ে নি’র্যাতন করতো তার ক্যাডাররা। সম্রাটের কার্যালয় থেকে র‌্যাব অবৈধ অ’স্ত্র, মা’দকসহ নি’র্যাতন করার জন্য ইলেকট্রিক শক দেওয়ার মেশিন উদ্ধার করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.