
Advertisement
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত চারদিন আগে এক ব্যক্তি মিরপুর থেকে প্রাইভেটকারসহ অপহৃত হন। ঘটনার তদন্তে র্যাব-৪ অপহরণকারীদের শনাক্ত করে মাদারীপুরে অভিযান চালায়। মাদারীপুরের শিবচর থানা এলাকায় পদ্মার দুর্গম চরের কাঁশবন থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ অপহরণ চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।
পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



