
জানা গেছে, শনিবার সকালে কালকিনির ডাসার বাজারে অভিযান চালান কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। দোকানপাট খোলা রাখা ও বাইরে ঘোরাঘুরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজনকে জরিমানা করেন তিনি। এ সময় ৬৬ বছর বয়সী সিঙাড়া বিক্রেতা ছালাম সরদারকে দোকান খোলা রাখার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ১০০ টাকা জরিমানা করা হয়।
তবে, জরিমানার রশিদে দোষী হিসেবে ছালাম সরদারের নাম না লিখে তার মৃত বাবা এরফান সরদার নাম লেখা হয়। বাবার পক্ষে জরিমানার একশ টাকা পরিশোধ করেন ছালাম সরদার। তিনি জানান, ঘরে খাবার না থাকায় বাধ্য হয়ে কিছু সিঙাড়া বিক্রির জন্য শনিবার সকালে দোকান খোলেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত গিয়ে তাকে জরিমানা করে। অথচ, ওই সময় পর্যন্ত তার ১০০ টাকা বিক্রিও হয়নি। জরিমানার রিসিট দেওয়া হলে তিনি দেখতে পান কাগজে তার পরিবর্তে তার মৃত বাবার নাম লেখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



