Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা লকডাউনে পুলিশের পোশাকে হাজির কোহলিরা
খেলাধুলা

লকডাউনে পুলিশের পোশাকে হাজির কোহলিরা

By Sibbir OsmanApril 13, 20202 Mins Read

স্পোর্টস ডেস্ক : সব ঠিকঠাক থাকলে আইপিএলের লিগ টেবিলে ‘র‍্যাট রেস’ শুরু হয়ে যেত এতদিনে। কিন্তু বালাই বিশ্ব মহামারী নোভেল করোনা ভাইরাস। এক লহমায় করোনা যেন তছনছ করে দিয়েছে সবকিছু। প্যাড-গ্লাভস ছেড়ে আপাতত গৃহবন্দি ভারতীয় ক্রিকেটাররা। আইপিএলে অংশগ্রহণ করার কথা ছিল যে সকল বিদেশি ক্রিকেটারদের তাদেরও একই অবস্থা। ১৫ এপ্রিল অবধি প্রাথমিকভাবে স্থগিত রাখা হয়েছিল ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু লকডাউন বর্ধিত হতে চলায় চলতি মরশুমে আইপিএল নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
লকডাউনে পুলিশের পোশাকে হাজির কোহলিরা

Advertisement

আপাতত সরকারি নির্দেশের অপেক্ষা। তারপরেই ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত নির্দেশ মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার পালা দেশবাসীদের। কিন্তু লকডাউনের মধ্যেও বিরাম নেই পুলিশকর্মীদের। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি করোনা প্রতিরোধে এখন গুরুদায়িত্ব তাদের কাঁধেও। এমন সংকটের সময় দেশজুড়ে নিজ-নিজ দায়িত্ব পালনে সচেষ্ট পুলিশকর্মীদের ইতিমধ্যেই কুর্নিশ জানিয়েছেন হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলিরা। এবার দেশের পুলিশকর্মীদের সম্মান জানিয়ে একটি কার্টুন প্রকাশ করল মুম্বই ইন্ডিয়ান্স।

যে কার্টুনে পুলিশকর্মী হিসেবে দেখা যাচ্ছে ভারতীয় দলের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের। এমনই এক কার্টুন প্রকাশ করে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি সম্প্রতি কুর্নিশ জানিয়েছে দেশের সকল পুলিশকর্মীদের। কার্টুনটিতে খাঁকি উর্দিতে ১১জনের দলে দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি, হরভজন সিং, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহকে।

মুম্বই ইন্ডিয়ান্সের অভিনব এই উদ্যোগ বেশ মনে ধরেছে অনুরাগীদের। সম্প্রতি মুম্বই পুলিশ এবং দিল্লি পুলিশকে কুর্নিশ জানিয়েছেন বিরাট কোহলি, ইশান্ত শর্মা, রোহিত শর্মারা। পুলিশকর্মীদের কুর্নিশ জানিয়ে শনিবার টুইটারে রোহিত লেখেন, ‘ঘড়ির কাঁটা এক করে পরিশ্রমের জন্য মুম্বই পুলিশ তোমাদের কুর্নিশ। শহরের প্রত্যেকটা প্রান্তে চলছে মুম্বই পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা। আমাদেরও কর্তব্য ছোট্ট একটা কাজ করে তাদের পাশে দাঁড়ানোর। শুধুমাত্র বাড়িতে থাকুন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa