Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত লকডাউনে হাইকোর্ট ও অধঃস্তন আদালতে বিচারিক কার্যক্রম চলবে
আইন-আদালত জাতীয়

লকডাউনে হাইকোর্ট ও অধঃস্তন আদালতে বিচারিক কার্যক্রম চলবে

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 24, 2021Updated:July 24, 20212 Mins Read

হাইকোর্ট

Advertisement

জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে কঠোর লকডাউনে হাইকোর্ট ও অধঃস্তন আদালতে বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি সীমিত পরিসরে ৫ আগস্ট পর্যন্ত চলবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুপ্রিমকোর্টের ফুল কোর্ট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ওই সভা হয়।

সুপ্রিমকোর্র্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে এ কথা জানান।

তিনি বলেন, ‘গতকাল ২৩ জুলাই বিকাল ৫ টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের অংশগ্রহণে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। এ ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউনের সময় সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ৫ আগষ্ট পর্যন্ত সীমিত পরিসওে চলবে। এই সময় সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও এডমিরালটি সংক্রান্ত একটি করে মোট তিনটি বেঞ্চে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অতীব জরুরী বিষয়ে শুনানি করবেন এবং অন্তবর্তী কালীন আদেশ প্রদান করবেন।’

সুপ্রিমকোর্ট মুখপাত্র জানান, ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে আরও সিদ্ধান্ত হয় আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সুপ্রিমকোর্টের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের টিকা গ্রহণ সম্পন্ন করতে হবে। এছাড়াও সিদ্ধান্ত হয় যে, আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য ফুলকোর্ট সভায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত  গ্রহণ করা হবে।

প্রত্যেক জেলা জজ আদালতে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ প্রয়োজন অনুযায়ী ফৌজদারি দরখাস্ত শুনানির তারিখ নির্ধারণ করে শুনানি ও নিস্পত্তি করবেন। এছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি মেনে শারিরীক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।

লকডাউনে হাইকোর্ট ও অধঃস্তন আদালতে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

করোনা সংক্রমণ জনিত  পরিস্থিতিতে গত ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। পবিত্র ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছিল। পাশাপাশি ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করে ঘোষণা দেয়া হয়। সে অনুযায়ী গতকাল ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন চলছে। সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি  ও সেনাবাহিনী কঠোর লকডাউন পালনে তৎপর রয়েছেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

June 29, 2026
Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

June 29, 2026
বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

June 29, 2026

Latest News

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

দীপু মনি

হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, আনা হলো ঢামেকে

পে-স্কেল বাস্তবায়ন

পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

বিদ্যুৎ উৎপাদন

সক্ষমতা সত্ত্বেও কেন বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না

এনবিআর

ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa