Advertisement
জুমবাংলা ডেস্ক : কঠোর লকডাউনের তৃতীয় দিনে বাইরে বের হয়ে ঘুরাফেরা করায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ৬২১ জন। এছাড়া ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ জুলাই) লকডাউনের তৃতীয় দিনের অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে তৃতীয় দিনে রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ৮৫৫টি মামলা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ কারণ ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীজুড়ে ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছিল ২০৮ জনকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.