Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা লজ্জাজনক হারের পথে বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

লজ্জাজনক হারের পথে বাংলাদেশ

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 26, 20212 Mins Read

লজ্জাজনক হারের পথে বাংলাদেশ

Advertisement

স্পোর্টস ডেস্ক : যে উইকেটে সেঞ্চুরি করলেন নিউ জিল্যান্ডের দুই জন সেখানে রানের জন্য সংগ্রাম করছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিয়মিত উইকেট হারিয়ে বড় হারের শঙ্কা সফরকারীদের সামনে।

এই প্রতিবেদন লেখার সময় শুক্রবার ২৫ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের স্কোর ৮২/৬। মাহমুদউল্লাহ ১৯ ও মেহেদি হাসান ৩ রানে ব্যাট করছেন।

৩১৮ রান তাড়ায় বাংলাদেশের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ৭ ওভারের মধ্যে ২৬ রানে ফিরে যান টপ অর্ডার তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, লিটন দাস ও সৌম্য সরকার। তিন জনকেই বিদায় করেন ম্যাট হেনরি।

প্রথম ওভার মেডেন খেলার পর তৃতীয় ওভারে তার বলে খোঁচা মেরে কট বিহাইন্ড হয়ে ফিরেন তামিম। পরের ওভারে পুল করার চেষ্টায় ফাইন লেগে ধরা পড়েন সৌম্য।

টেন্ট্র বোল্টকে ফ্লিক করে বাউন্ডারিতে রানের খাতা খোলা লিটন ছিলেন আত্মবিশ্বাসী। কিন্তু তিনিও পারেননি ইনিংস বড় করতে। ফিরে যান বোল্টের দুর্দান্ত এক ক্যাচে।

হেনরিকে ঠিক মতো পুল করতে পারেননি লিটন। ব্যাটের কানায় লেগে থার্ড ম্যানে যাওয়া ক্যাচ অনেকটা এগিয়ে এসে ঝাঁপিয়ে মুঠোয় জমান বোল্ট। ২১ বলে তিন চারে ২১ রান করেন লিটন।

ইনিংস মেরামতের চেষ্টা করেন দুই ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম। কিন্তু দুই জনের কেউই পারছিলেন না গ্যাপ বের করতে। এক পর্যায়ে রান রেট নেমে আসে তিনের নিচে।

অনেকটা সময় উইকেটে থেকেও সুবিধা করতে না পারা মিঠুন ফিরে যান রানের গতি বাড়ানোর চেষ্টায়। কাইল জেমিসনের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে পুল করে ধরা পড়েন ডিপ স্কয়ার লেগে।

শর্ট বলে ফিরেন মুশফিকও। জিমি নিশামকে পুল করতে গিয়ে তালগোল পাকিয়ে দেন সহজ ফিরতি ক্যাচ। মেহেদী হাসান মিরাজ টিকেন কেবল দুই বল। নিশামের বাজে এক বলে ধরা পড়েন পয়েন্টে।

এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশও। ৫৭ রানের মধ্যে ফিরিয়ে দেন মার্টিন গাপটিল, হেনরি নিকোলস ও রস টেইলরকে। কিন্তু পরের বিবর্ণ বোলিং আর বাজে ফিল্ডিংয়ে হাত থেকে ছুটে যায় লাগাম। ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩১৮ রানের বড় সংগ্রহ গড়ে নিউ জিল্যান্ড।

১১০ বলে ১২৬ রানের চমৎকার ইনিংস খেলেছেন কনওয়ে। ফিল্ডারদের ব্যর্থতায় তিনবার বেঁচে যাওয়া মিচেল ইনিংসের শেষ বলে পৌঁছান সেঞ্চুরিতে। ৯২ বলে করেন ১০০ রান।

পঞ্চম উইকেটে বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ডের সর্বোচ্চ ১৫৯ রানের জুটি গড়েন এই দুই জনে। তাদের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ১০৭ রান তোলে স্বাগতিকরা।

সিরিজে প্রথমবার মাঠে নামা রুবেল হোসেন ৭০ রানে নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa