প্রত্যাহার

Advertisement

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তিনি সেদিন লন্ডনে পৌঁছান।

গত মাসে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বাংলাদেশি দূতকে প্রত্যাহার করা হলো। আবিদা ইসলামকে দ্রুত ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, লন্ডনের হাইকমিশনে দলীয় প্রভাব সৃষ্টি করা এবং বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা না করার অভিযোগে তাঁকে প্রত্যাহার করা হয়েছে।

গত বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকার আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বহুল আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হন। তবে শুরু থেকেই তাঁর নিয়োগ নিয়ে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে আপত্তি ছিল।

জ্যেষ্ঠ কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.