
হাসপাতালে দর্শনার্থী সংক্রান্ত বিধি নিষেধের কারণে রাষ্ট্রপতি টেলিফোনে খোঁজ-খবর নেন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে এ কথা জানান।
এসময় তিনি ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের মাধ্যমে আবদুল গাফফার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রেরণ করেন।
আব্দুল গাফফার চৌধুরী তার খোঁজ-খবর নেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপতি আবদুল গাফফার চৌধুরীর আশু আরোগ্য কামনা করেন।
রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন তিনি সুস্থ হয়ে শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।-বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



