স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পরে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন শুভমন গিল। তবে একা নন তিনি। তাঁর সঙ্গে দেখা গিয়েছে আরও কয়েক জনকে। শুভমনের সঙ্গে সচিন তেন্ডুলকরের কন্যা সারার সম্পর্কের গুঞ্জন দীর্ঘ দিনের। যদিও তাঁরা কোনও দিন এই সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি। কিন্তু সম্প্রতি অন্য এক নায়িকার সঙ্গে ছুটি কাটাতে দেখা গেল শুভমনকে।

লন্ডনে ছুটি কাটাতে সারা নন অন্য কারো সঙ্গে শুভমন গিল

লন্ডনে শু‌ভমনের সঙ্গে দেখা গিয়েছে রাঘব শর্মা, অবনীত কৌর ও অংশুল গর্গকে। তাঁরা প্রত্যেকেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত। অবনীত অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পঞ্জাবি গানও করেন তাঁরা। শুভমনের সঙ্গে তাঁদের দেখে জল্পনা শুরু হয়েছে, তা হলে কি এ বার পঞ্জাবি ভিডিওতে দেখা যাবে তাঁকে। কারণ, ভারতীয় ক্রিকেটার নিজেও পঞ্জাবি। অবনীতের সঙ্গে শুভমনকে ভিডিয়োতে বেশ মানাবে বলে এখন থেকেই আলোচনা করতে শুরু করেছেন তাঁদের ভক্তেরা।

তবে আবার অনেকে শুভমনের সমালোচনাও করেছেন। তাঁদের বক্তব্য, শুভমনের উচিত ছিল শুধু খেলার দিকেই মন দেওয়া। কারণ, সামনে এখনও বড় ভবিষ্যৎ রয়েছে তাঁর। আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক করা হয়েছে তাঁকে। সে দিকেও তাঁকে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে।

বিশ্বকাপের শুরুতে চোটের কারণে দু’ম্যাচ খেলতে পারেননি শুভমন। পরে কয়েকটি ম্যাচে বেশ ভাল খেলেছেন তিনি। বিশ্বকাপ চলাকালীন কয়েকটি ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে সারাকে। তখনও শুভমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা হয়েছিল। এ বার অন্য এক অভিনেত্রীকে দেখা গেল ভারতীয় ক্রিকেটারের সঙ্গে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.