Advertisement
জুমবাংলা ডেস্ক : লন্ডনে বসে ইংলিশ স্যুপ খায়, ইংলিশ বিফ খায় আর বাংলাদেশের মানুষ কেমন করে মারতে হবে তারেক জিয়া শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় উপজেলার বাদৈর ঈদগা মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দল জনগণের সম্পৃতা হারালে তারা টিকে থাকতে পারে না। বিএনপির অবস্থাও এমন হবে।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক বিএনপি ও জামায়াত ইসলাম তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়। নির্বাচনে জনগণের আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে। সন্ত্রাসী করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় জনগণকে আগামী ৭ জানুয়ারী কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রতিবাদ করার আহ্বান জানান মন্ত্রী।

এর আগে মন্ত্রী উপজেলার তিনলাখ পীর এলাকায় একটি পথসভা করেন। এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানি, বিনাউটি ইউনিয়নের চেয়ারম্যান বেদন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেটের জনসভা মঞ্চে শেখ হাসিনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.