
জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক রাজধানীর এএমজেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘বয়সজনিত রোগে আগে থেকেই ভুগছিলেন তিনি। গত কিছু দিন ধরে তার অ্যাজমার সমস্যা বেড়েছিল।’
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রীর মা করোনায় আক্রান্ত হয়ে সুস্থও হয়েছিলেন। কিন্তু এখন তিনি করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


