
প্রথম ৫ ওভারে ১ উইকেটে ১৩ রান তুলেছিল শ্রীলঙ্কা। শফিউল, তাইজুল ও রুবেল মিলে শুরুতে বেশ ভালোই চাপে রেখেছিলেন স্বাগতিকদের। প্রথম ১০ ওভারেও তাদের গড় রানরেট ছিল ৩.৬০। এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন পেরেরা–করুণারত্নে। জুটি ভাঙতে মাহমুদউল্লাহকে দিয়েও বল করিয়েছেন তামিম। প্রথম ওভারেই ১২ রান দেন তিনি।
শফিউল ডেলিভারিটি পিচ করে ভেতরে ঢুকেছিল। ফার্নান্দো ড্রাইভ করার চেষ্টা করতে গিয়ে বোকা বনেছেন। শ্রীলঙ্কার ইনিংসে প্রথম ওভার মেডেন নিয়ে শুরু করেছিলেন শফিউল। অন্য প্রান্ত থেকেও আরেক পেসার রুবেল হোসেনকে দিয়ে বল করিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। চতুর্থ ওভারে রুবেলের জায়গায় স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম ১০ ওভার পর্যন্ত শফিউলকে এক প্রান্তে বল করিয়েছেন তামিম। অন্য প্রান্তে বল করিয়েছেন তাইজুল ও মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারকে দিয়ে।
দলে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেনের জায়গায় খেলছেন রুবেল হোসেন ও এনামুল হক। শ্রীলঙ্কা দলে রয়েছে চার পরিবর্তন। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে স্বাগতিক দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



