Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর ঐতিহাসিক আরাফাতের ময়দান
ইসলাম ধর্ম স্লাইডার

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর ঐতিহাসিক আরাফাতের ময়দান

By Arif ArmanMay 26, 20262 Mins Read

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর

Advertisement
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে আজ (২৬ মে) ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৬ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, সেখানে গভীর ভক্তি ও প্রার্থনার এক আবেগময় পরিবেশ তৈরি হয়েছে।

সূর্যোদয়ের পর লাখ লাখ হাজি মিনা থেকে রওনা হন আরাফাতের ময়দানের দিকে। ট্রেনে, বাসে আর হেঁটে হাজিরা আরাফাতের ময়দানে হাজির হন। তখন লাখো কণ্ঠে ছিল একটাই রব, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’

ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজ। হজের তিন ফরজের মধ্যে ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা সেখানে অবস্থান করে ইবাদত, কোরআন তিলাওয়াত ও আল্লাহর জিকির করেন। সূর্যাস্ত পর্যন্ত এই পবিত্র স্থানে অবস্থান করা হজের অন্যতম ফরজ।

হজ ভিসা নিয়ে যাঁরা সৌদি আরবে পৌঁছেছেন, তাঁরা তো যাবেনই। তাঁদের মধ্যে যাঁরা অসুস্থতার জন্য হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদেরও অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে স্বল্প সময়ের জন্য আনা হয়।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছিলেন, আরাফাতে অবস্থানই হলো হজ। এই দিনটিকে ক্ষমা ও আধ্যাত্মিক উন্নতির শ্রেষ্ঠ সময় হিসেবে ধরা হয়।

আরাফাতের ময়দানে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা৬৩২ খ্রিষ্টাব্দে মহানবী (সা.) এই আরাফাতের ময়দানে তাঁর বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি ন্যায়বিচার, সাম্য এবং মানুষের জীবনের নিরাপত্তার ওপর জোর দিয়েছিলেন।

দুপুরে আরাফাতের ময়দানে হাজিদের উদ্দেশে খুতবা দেওয়া হয়। এরপর হাজিরা সুন্নাহ অনুযায়ী জোহর ও আসরের নামাজ একত্রে সংক্ষিপ্তভাবে আদায় করেন। সারা দিন তারা মোনাজাত ও তওবায় মশগুল থাকেন।

মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই ময়দানে রয়েছে জাবালে রহমত বা রহমতের পাহাড়। হাজিরা এই পাহাড়ের কাছে সমবেত হয়ে আল্লাহর রহমত প্রার্থনা করেন। এটি হজ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।

সৌদি কর্তৃপক্ষ হাজিদের নিরাপত্তা ও সেবায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরমের কারণে চিকিৎসকরা হাজিদের পর্যাপ্ত পানি পান করতে এবং সরাসরি রোদ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন।

সূর্যাস্তের পর হাজিরা আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা হন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করে তারা রাত কাটাবেন এবং শয়তানকে পাথর মারার প্রস্তুতি নেবেন। সূত্র : আরব নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    পে স্কেল

    নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

    July 6, 2026
    PM

    নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী

    July 5, 2026
    পে-স্কেলের গেজেট

    পে-স্কেলের গেজেট জুলাইয়ে হচ্ছে না, চূড়ান্ত সময় নির্ধারণ

    July 5, 2026

    Latest News

    পে স্কেল

    নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

    PM

    নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী

    পে-স্কেলের গেজেট

    পে-স্কেলের গেজেট জুলাইয়ে হচ্ছে না, চূড়ান্ত সময় নির্ধারণ

    Ministry-of-Education

    মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

    আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

    জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

    মানুষ

    দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

    pmo

    উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

    us embassy

    বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

    উপদেশ

    সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

    Tarak Rahman

    ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa