Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সিরিজসেরা লিটন দাস
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সিরিজসেরা লিটন দাস

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 28, 2022Updated:February 28, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজের ট্রফি আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। তবু বাড়তি গুরুত্ব ছিল তৃতীয় ও শেষ ম্যাচের। কেননা এই ম্যাচ জিতলেই পাওয়া যেত বিশ্বকাপ সুপার লিগের আরও ১০ পয়েন্ট। কিন্তু বড্ড বিবর্ণ ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ের কারণে সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ দল।

তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দারুণ কেটেছে বাংলাদেশের ওপেনার লিটন দাসের। প্রথম ম্যাচে মাত্র এক রান করলেও পরের দুটি ম্যাচে নিজের জাত চিনিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তাই সিরিজসেরা পুরস্কার উঠেছে তার হাতেই।

সিরিজসেরা লিটন দাস

Advertisement
দ্বিতীয় ওয়ানডেতে ১২৬ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন লিটন। সেই ইনিংসে ছিল ২টি ছক্কা ও ১৬টি চার। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১১৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন। লিটনের আজকের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ছিল ৭টি দৃষ্টিনন্দন চার। তিন ম্যাচে ৭৪.৩৩ গড়ে লিটন করেছেন মোট ২২৩ রান।

সিরিজসেরার পুরস্কার নেওয়ার সময় লিটন বলেন, ‘নিজের পারফমেন্সে আমি খুশি। তবে দল জিতলে আরো বেশি ভালো লাগতো। প্রথম ১৫ ওভারে আমি আমার কাজটা করেছি, চেয়েছিলাম ৩৫ ওভার পর্যন্ত ব্যাট করতে। ৪২ ওভার পর্যন্ত ব্যাট করতে পারলে ম্যাচটি অন্যরকম হতে পারতো। আমার স্ত্রী আমাকে অনেক সমর্থন জুগিয়ে থাকে। আমি এই পুরস্কারটি তাকে উৎসর্গ করলাম। ’

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ হেরে গেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানরা জয় পেয়েছে ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে তারা পৌঁছে যায় ৪০ দশমিক ১ ওভারেই। ফলে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে আফগানরা, বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

July 13, 2026
ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

July 13, 2026
হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

July 13, 2026

Latest News

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

আর্জেন্টিনা

আর্জেন্টিনা কী বাড়তি সুবিধা পাচ্ছে, স্পষ্ট করল ভিএআরের পরিসংখ্যান

চোরের দলের ফুটবল খেলা কবে

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa